বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে শহরের চাষাঢ়ায় জামায়াতের লিফলেট বিতরণ আবাসিক গভীর নলকূপের নিবন্ধন ও কর বাতিলের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি নারায়ণগঞ্জে ‘সেবার ব্রতে চাকরি’ শ্লোগানে পুলিশ কনস্টেবল নিয়োগের মাঠ পর্যায়ের কার্যক্রম শুরু বন্দরে এসএসসি পরীক্ষার্থী ও অভিভাবকদের মাঝে তানজিল ভূঁইয়া শিথিলের উদ্যোগে বিশুদ্ধ পানি বিতরণ ​নারায়ণগঞ্জে সিএনজি চালক ও মালিকদের পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জাতীয় স্বার্থবিরোধী অসম বাণিজ্য চুক্তি বাতিল ও সাম্রাজ্যবাদী আগ্রাসনের প্রতিবাদে ফতুল্লায় বিক্ষোভ সমাবেশ এসএসসি ও সমমান পরীক্ষার্থীদের সাফল্য কামনায় রেজা রিপনের শুভেচ্ছা এসএসসি ও সমমানের পরীক্ষার্থীদের প্রতি জেলা প্রশাসক রায়হান কবির এর শুভেচ্ছা হকার পুনর্বাসনের দাবিতে নারায়ণগঞ্জে বিক্ষোভ রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে বাস ও দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

ভুল পদক্ষেপের কারণে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে – রওশন এরশাদ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ২৯০ 🪪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেতৃত্বের অদূরদর্শিতা, দল পরিচালনায় অন অভিজ্ঞতা এবং ভুল পদক্ষেপের কারণে জাতীয় পার্টির ভরাডুবি হয়েছে বলে মনে করেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান রওশন এরশাদ।

তিনি বলেন, এ পরিস্থিতি থেকে পার্টিকে রক্ষা করা এবং পার্টিকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছি। পার্টির দশম জাতীয় সম্মেলন সফল ভাবে সম্পন্ন করেছি। এখন দেশে সুষ্ঠু রাজনৈতিক ধারা চলমান রাখতে সুসংগঠিত জাতীয় পার্টির একান্ত প্রয়োজন।

বুধবার (২০ মার্চ) বিকেল ৫ টায় গুলশানে নিজ বাসভবনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ৯৫তম জন্মদিন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

নির্বাচনে ভরাডুবির প্রভাব পুরো পার্টির ওপর পড়েছে মন্তব্য করে রওশন বলেন, ‘যারা একদিন এরশাদ কে ভালো বেসেছিলেন- পল্লীবন্ধু এরশাদের জন্মদিনে তাদের সবার প্রতি আহ্বান, আসুন আমরা আবার জাতীয় পার্টির এক পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে পল্লীবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করি।

তিনি আরও বলেন, আমার কারও প্রতি হিংসা-বিদ্বেষ নেই। পার্টির যারা দশম কাউন্সিলের বাইরে ছিলেন তারাও ফিরে আসুন জাতীয় পার্টির সঙ্গে। আমরা একটি ঐক্যবদ্ধ জাতীয় পার্টিকে জাতির সামনে উপহার দিতে চাই। এসময় জাতীয় পার্টির সাবেক মন্ত্রী গোলাম সারওয়ার মিলনের সঞ্চালনায় বক্তব্য রাখেন দলের কো- চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ, শাদ এরশাদ, সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন, শেখ শহিদুল ইসলাম, নাজিম উদ্দিন আলম, বিশিষ্ট কলামিস্ট সৈয়দ কলিম উল্লাহ, সাবেক এমপি আবু হোসেন সৈয়দ বাবলা, কেন্দ্রীয় নেতা ও নারায়নগঞ্জ মহানগর জাতীয় পার্টির সাবেক আহবায়ক আকরাম আলী শাহিন সহ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এর পর ইফতার মাহফিলে দোয়া পরিচালনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির মহাসচিব কাজী মামুনুর রশীদ।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102