1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় ‘ফেন্সি আলমগীর’ গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনের শুভেচ্ছা জাকির খানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানার শুভেচ্ছা ও অভিনন্দন 

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন সদর থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমন।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

শুভেচ্ছা বার্তায় শাহরিয়ার চৌধুরী ইমন বলেন, “১৯৬৫ সালের আজকের এই দিনে স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে তারেক রহমান জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৃণমূল থেকে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। সময়ের পরিক্রমায় সাংগঠনিক দক্ষতা, দূরদর্শিতা ও দেশপ্রেমের মাধ্যমে তিনি আজ কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।”

তিনি আরও বলেন, “দীর্ঘ রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ এবং ১৭ বছরেরও বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি বীরের বেশে প্রিয় মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেন। রাষ্ট্রকাঠামো মেরামতের জন্য তাঁর ঘোষিত ‘৩১ দফা’ রূপরেখা দেশের সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর সুযোগ্য নেতৃত্বে বিএনপি নিরঙ্কুশ বিজয় লাভ করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।”

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন উল্লেখ করে সদর থানা বিএনপির এই নেতা বলেন, “জাঁকজমকপূর্ণ আনুষ্ঠানিকতা বা কেক কাটার পরিবর্তে দেশ ও জনগণের কল্যাণে কাজ করা এবং দোয়ার মাধ্যমে দিনটি পালনই আমাদের নেতার রাজনৈতিক আদর্শের প্রতিফলন। আমি তাঁর ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে দোয়া কামনা করছি—মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ ও দীর্ঘায়ু দান করেন, যাতে তিনি শহীদ জিয়ার আদর্শ ও প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারেন।”

বার্তার শেষে শাহরিয়ার চৌধুরী ইমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD