1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানার শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে পিপি এড.আসমা হেলেন বিথীর শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা গাজী দুলালের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আরিফের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসান।

আজ শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় কাজী নাজমুল হাসান বলেন, “আজ ২০ নভেম্বর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করা তারেক রহমান শৈশব থেকেই শৃঙ্খলা ও অনাড়ম্বর জীবনযাপনের আদর্শে বেড়ে উঠেছেন। ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে উচ্চশিক্ষা অর্জন করেন। স্বৈরাচারবিরোধী আন্দোলনের উত্তাল সময়ে ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পদার্পণ করে তিনি তৃণমূল থেকে দলকে সুসংগঠিত করার কাজে আত্মনিয়োগ করেন।”

প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে জেলা যুবদলের এই নেতা আরও বলেন, “১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেওয়া থেকে শুরু করে দীর্ঘ দেড় যুগেরও বেশি সময় ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি আপসহীন নেতৃত্ব দিয়েছেন। ২০০৭-০৮ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ষড়যন্ত্র ও নির্যাতনের শিকার হয়ে দীর্ঘ প্রায় ১৭ বছর প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে বাধ্য হলেও দূর থেকেই তিনি দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রেখেছেন। ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দেশবাসীর মাঝে নতুন আশার সঞ্চার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। এরপর ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত হওয়ার পাশাপাশি দলের নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেন। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে দেশে এক নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা হয়েছে।”

আগামী দিনের রাষ্ট্র পরিচালনার রূপরেখা প্রসঙ্গে কাজী নাজমুল হাসান বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ঐতিহাসিক ৩১ দফা রূপরেখা এবং ‘সবার আগে বাংলাদেশ’ নীতিকে ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, সার্বভৌম ও বহুত্ববাদী ‘রেইনবো নেশন’ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন। তাঁর দূরদর্শী, বিনয়ী ও মানবিক নেতৃত্বে দেশের তরুণ সমাজ আজ নতুন করে স্বপ্ন দেখছে। আমি যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই—শৃঙ্খলা বজায় রেখে জনকল্যাণমূলক কাজ, মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন এবং প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে কাজী নাজমুল হাসান মহান আল্লাহর দরবারে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর সফল নেতৃত্ব অব্যাহত থাকার জন্য দোয়া কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD