বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আওতাধীন ১৮নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল আরিফ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন।
বার্তায় আল আরিফ উল্লেখ করেন, আগামী ২০ নভেম্বর (শুক্রবার) দেশের বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান শৈশব থেকেই বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও রাজনৈতিক উত্থান-পতনের প্রত্যক্ষ সাক্ষী।
তিনি আরও বলেন, দীর্ঘ প্রায় দেড় যুগের নির্বাসিত জীবন ও নানা রাজনৈতিক প্রতিকূলতা পেরিয়ে দেশে ফিরে তারেক রহমান দলকে সুসংগঠিত করেছেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর গত ১৭ ফেব্রুয়ারি দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব, সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে সাংগঠনিক দায়িত্ব পালন করেছেন।
শুভেচ্ছা বার্তায় এই ওয়ার্ড বিএনপি নেতা আশা প্রকাশ করে বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে এবং তাঁর সুযোগ্য ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক সমৃদ্ধি, সুশাসন ও গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে আরও দৃঢ়ভাবে এগিয়ে যাবে। নারায়ণগঞ্জ মহানগরীর ১৮নং ওয়ার্ড বিএনপিসহ সর্বস্তরের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে এবং জনগণের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে।
পরিশেষে, জন্মদিনের প্রাক্কালে নারায়ণগঞ্জবাসী তথা ১৮নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং দেশবাসীর প্রতি শান্তি ও সম্প্রীতির আহ্বান জানান।