বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতেহ মোহাম্মদ রেজা রিপন।
আগামী ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে সামনে রেখে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় ফতেহ মোহাম্মদ রেজা রিপন বলেন, “বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান আজ সমগ্র বাংলাদেশের মানুষের আস্থা, গণতন্ত্র ও উন্নয়নের প্রতীক। ১৯৮৮ সালে তৃণমূলের রাজনীতি থেকে উঠে এসে তিনি তিল তিল করে নিজেকে একজন দক্ষ সংগঠক ও রাষ্ট্রনায়ক হিসেবে গড়ে তুলেছেন। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তিনি দেশের গণতান্ত্রিক অভিযাত্রায় নতুন প্রাণের সঞ্চার করেন।”
তিনি আরও বলেন, “চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ঐতিহাসিক রায়ে বিজয় অর্জনের পর ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তিনি রাষ্ট্র পুনর্গঠনের যে দৃঢ় অঙ্গীকার বাস্তবায়ন করছেন, তা দেশকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। দুর্নীতিমুক্ত সুশাসন প্রতিষ্ঠা, তরুণ প্রজন্মকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং জলবায়ু সুরক্ষায় ২৫ কোটি বৃক্ষরোপণ ও খাল খননের মতো যুগান্তকারী জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি একটি সবুজ, সমৃদ্ধ ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে নিরলস কাজ করে যাচ্ছেন।”
শুভেচ্ছা বার্তার শেষে মহানগর বিএনপির এই নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং তাঁর সুযোগ্য নেতৃত্বে আগামীর বাংলাদেশ আরও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের কাছে প্রধানমন্ত্রীর জন্য দোয়া চান।