বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. দুলাল হোসেন।
গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “আগামী ২০ নভেম্বর আমাদের প্রিয় নেতা, গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারের সংগ্রামের কাণ্ডারি, বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। এই শুভ দিনে আমি নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহ তাআলার কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
শুভেচ্ছা বার্তায় দুলাল হোসেন আরও উল্লেখ করেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, ত্যাগ ও নির্বাসিত জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ নতুন করে গণতন্ত্র, উন্নয়ন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে চলেছে। একটি বৈষম্যহীন, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে তাঁর ঘোষিত পরিকল্পনা বাস্তবায়নে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের প্রতিটি নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, আগামী ২০ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন। তিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র। দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি সপরিবারে দেশে প্রত্যাবর্তন করেন। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন তারেক রহমান।
জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের দীর্ঘায়ু ও মঙ্গল কামনায় নারায়ণগঞ্জসহ দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন স্বেচ্ছাসেবক দলের এই নেতা।