বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।
আগামী শুক্রবার (২০ নভেম্বর) প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিন। এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় অ্যাডভোকেট আসমা হেলেন বিথী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের প্রজ্ঞা, সাংগঠনিক দক্ষতা ও দেশপ্রেম দেশের গণতন্ত্র, আইনের শাসন ও উন্নয়ন অগ্রযাত্রাকে আরও সুসংহত করবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে তাঁর নেতৃত্বে সরকার ও দল কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি।
উল্লেখ্য, দীর্ঘ নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।