1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা ৭ নভেম্বরের চেতনায় দেশি-বিদেশি চক্রান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাকিদ মোস্তাকিম শিপলু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে সদর থানা বিএনপি নেতা নাজমুল হকের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৩ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হীরা সরদার।

দিবসটি উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অনন্য ও অবিস্মরণীয় দিন। এই দিনে আধিপত্যবাদী শক্তির সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে এদেশের দেশপ্রেমিক সিপাহী ও জনতা রাজপথে নেমে এসে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল।”

হীরা সরদার আরও উল্লেখ করেন, “সিপাহী-জনতার ঐতিহাসিক সেই বিপ্লবের মধ্য দিয়েই স্বাধীনতার ঘোষক ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্ত হয়ে দেশ ও জাতির হাল ধরেছিলেন। তাঁর হাত ধরেই বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র এবং উন্নয়ন-উৎপাদনের রাজনীতির নতুন ধারা সূচিত হয়েছিল।”

তিনি বলেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের সবসময় যেকোনো জাতীয় সংকটে ঐক্যবদ্ধ হওয়ার এবং সার্বভৌমত্ব রক্ষার অনুপ্রেরণা জোগায়। গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে এই চেতনা চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে আত্মদানকারী বীরদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD