ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন (বিপিএইচসিডিএ) নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডাঃ মজিবুর রহমান।
দিবসটি উপলক্ষে দেওয়া এক বিশেষ বিবৃতিতে ডাঃ মজিবুর রহমান বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য ও গৌরবোজ্জ্বল মাইলফলক। এই দিনে এ দেশের দেশপ্রেমিক সিপাহী-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আধিপত্যবাদী শক্তির সকল ষড়যন্ত্র ও চক্রান্ত রুখে দিয়েছিল। গৃহবন্দিত্ব থেকে মুক্ত করা হয়েছিল স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে।”
তিনি উল্লেখ করেন, ৭ নভেম্বরের ঐতিহাসিক সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়েই মূলত বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় অস্তিত্ব সুসংহত হয়েছিল। শুরু হয়েছিল বহুদলীয় গণতন্ত্র, মুক্তবাজার অর্থনীতি ও উন্নয়ন-উৎপাদনের এক নতুন ধারা।
ডাঃ মজিবুর রহমান বিবৃতিতে আরও বলেন, “৭ নভেম্বরের মূল চেতনা হলো জাতীয় ঐক্য এবং দেশপ্রেম। আধিপত্যবাদমুক্ত, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এ দিবসের তাৎপর্য চিরন্তন ও অপরিসীম। যেকোনো সংকটময় মুহূর্তে ৭ নভেম্বরের চেতনাই আমাদের সঠিক পথ দেখায়।”
তিনি বর্তমান সময়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষায় দলমত নির্বিশেষে সকলকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।
বিবৃতির শেষাংশে তিনি মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং বিএনপির সাবেক চেয়ারপারসন মরহুমা বেগম খালেদ জিয়ার রুহের মাগফেরাত কামনা করেন। একই সাথে বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।