শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে বসতবাড়িতে হামলা ও মারধর:  টাকা লুট, আদালতে মামলা রুপগঞ্জে তুচ্ছ ঘটনায় একই পরিবারের ৪ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন  পবিত্র রমজানে সুবিধাবঞ্চিতদের পাশে মাসুদুজ্জামান: ৬৫০ পরিবারের মাঝে মাংস বিতরণ না’গঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক এড. সাখাওয়াত হোসেন খানের সাথে এস. আলম রাজীব-এর শুভেচ্ছা বিনিময় তোলারাম কলেজে ছাত্র আন্দোলনের সম্মেলন ও ইফতার: আদর্শিক নেতৃত্ব গড়ার আহ্বান তরুণদের ঐক্যে সমাজ বদলানো সম্ভব: ইয়ুথ সার্কেল সভাপতি জাহিদ হাসান চাঁদাবাজি নির্মূল ও অধিকার আদায়ের সংগ্রামে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে- হাফেজ আবদুল মোমিন  নারায়ণগঞ্জ জেলা স্কীন প্রিন্টিং মাস্টার এসোসিয়েশনের ইফতার মাহফিল অনুষ্ঠিত গাজীপুর মহানগর সাইবার ইউজার দলের ইফতার মাহফিলে এস. আলম রাজীব ঈদের আগেই মোতালেব মনোয়ারা গার্মেন্টসসহ সব কারখানায় বকেয়া পরিশোধের দাবি; অন্যথায় বিকেএমইএ ঘেরাওয়ের হুঁশিয়ারি

আগামী ১২মে শাহীন রাজু ডে-নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৩ মে, ২০২৩
  • ৯৮৬ 🪪

বক্তাবলী পরগনায় এই প্রথম জমকালো আয়োজন আর উৎসব মুখর পরিবেশে আগামী শুক্রবার (১২ মে ) সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে মুক্তারকান্দি খেলাধুলা একাডেমির উদ্যোগে শাহীন রাজু ডে-নাইট গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। আলীরটেক মুক্তারকান্দি স্কুল মাঠে অনুষ্ঠিতব্য ফাইনালে মুখোমুখি হবে ডিক্রিরচর সূর্য তরুণ সংসদ ও লক্ষীনগর পশ্চিমপাড়া সমাজ উন্নয়ন সংসদ।

উৎসবমুখর পরিবেশ ও ফ্লাডলাইটের আলোয় এই খেলা দেখতে বিভিন্ন স্থান থেকে ক্রীড়ামোদি ও দর্শকরা মাঠে ভীড় করবেন বলে আশা প্রকাশ করেছেন টুর্নামেন্টের আয়োজক আলীরটেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, তরুণ সমাজ সেবক মো. শাহীন রাজু। তিনি বলেন, এই ফুটবল টুর্নামেন্টেকে ঘিরে ব্যাপক সারা পেয়েছি। এই পরগনার সবচেয়ে বড়সড় টুর্নামেন্ট হিসেবে স্মরণীয় করে রাখতে চাই, ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, খেলাধুলা মাদকমুক্ত সমাজ গড়তে সহায়ক শক্তি হিসেবে কাজ করে। মানবিক মূল্যবোধ ও মেধা বিকাশের অন্যতম মাধ্যম হলো খেলাধুলা।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন বিশিষ্ট শিল্পপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জাকির হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম শওকত আলী,  গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. ফজর আলী, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন, বিশিষ্ট শিল্পপতি ও শেখ রাসেল উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. আনোয়ার হোসেনসহ প্রমুখ।

উল্লেখ্য, ইতিপূর্বে বাছাই পর্বের প্রতিটি ম্যাচে দর্শক ছিলো উল্লেখ করার মতো। ফ্লাডলাইট আর সিসিটিভি ক্যামেরা বেষ্টিত মাঠের নিরাপত্তা ছিলো চমৎকার।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102