1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: নেতৃবৃন্দকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের অভিনন্দন দীর্ঘ ৫১ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন: নারায়ণগঞ্জে সদস্য পদে বিজয়ী বিএনপি নেতা রেজা রিপন এইচএসসিতে উত্তীর্ণদের ডা. মজিবুর রহমানের উষ্ণ অভিনন্দন: ‘তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর’ মেধাবী তরুণরাই গড়বে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ”: এইচএসসি ও সমমানে উত্তীর্ণদের রেজা রিপনের অভিনন্দন এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের বিএনপি নেতা গাজী দুলালের অভিনন্দন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এড.আসমা হেলেন বিথী  রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন: সদস্য পদে ব্যালট ৩-এ ভোট ও দোয়া চাইলেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন ফতুল্লায় ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা পারুল গ্রেপ্তার, অধরা মাদক কারবারি পুত্র রাকিব শীতলক্ষ্যার বরফকল এলাকায় প্রকল্প বাস্তবায়নে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা, বিকল্প স্থান নির্ধারণের আহ্বান নাগরিক অধিকার ফোরামের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ সীকে জেলা যুবদল নেতা কাজী নাজমুলের শুভেচ্ছা

রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: নেতৃবৃন্দকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ১৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ঐতিহাসিক নির্বাচনে অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপুর নেতৃত্বাধীন প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে বিজয়ী সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) পরিচালক এবং মীম শরৎ গ্রুপের কর্ণধার বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব মোহাম্মদ সোহাগ।

গণমাধ্যমে পাঠানো এক অভিনন্দন বার্তায় আলহাজ্ব মোহাম্মদ সোহাগ বলেন, “দীর্ঘ পাঁচ দশক (৫১ বছর) পর নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্টে সম্মানিত আজীবন সদস্যদের স্বতঃস্ফূর্ত ও প্রত্যক্ষ ভোটে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপুর নেতৃত্বাধীন প্যানেলের এই বিশাল ও নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে, ভোটাররা মানবিক সেবা ও সংগঠনের সার্বিক গতিশীলতা ফিরিয়ে আনতে যোগ্য নেতৃত্বের প্রতি নিরঙ্কুশ আস্থা রেখেছেন।”

শিল্প ও বাণিজ্যিক নগরী হিসেবে নারায়ণগঞ্জে রেড ক্রিসেন্টের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, “নারায়ণগঞ্জ দেশের অন্যতম প্রধান শিল্প ও ব্যবসাকেন্দ্র। লাখ লাখ শ্রমজীবী ও সাধারণ মানুষের বসবাস এখানে। তাই যেকোনো শিল্প দুর্ঘটনা, অগ্নিকাণ্ড কিংবা প্রাকৃতিক দুর্যোগে রেড ক্রিসেন্টের প্রাথমিক চিকিৎসা, দ্রুত উদ্ধারকাজ ও জরুরি ত্রাণ তৎপরতার প্রয়োজনীয়তা অপরিসীম। এছাড়া জেলার মুমূর্ষু রোগীদের জন্য নিরাপদ ও বিনামূল্যে রক্ত সরবরাহে রেড ক্রিসেন্টের রক্তদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ব্যবসায়ী সমাজের পক্ষ থেকে মানবিক উদ্যোগে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আলহাজ্ব মোহাম্মদ সোহাগ আরও বলেন, “অ্যাডভোকেট নবী এবং নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউছুফ খান টিপুর মতো সৎ, বলিষ্ঠ ও কর্মনিষ্ঠ নেতৃত্বের হাত ধরে নারায়ণগঞ্জ রেড ক্রিসেন্ট একটি আধুনিক, স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের সেবামূলক প্রতিষ্ঠানে পরিণত হবে বলে আমি বিশ্বাস করি। আর্তমানবতার কল্যাণে এবং সমাজসেবামূলক যেকোনো ইতিবাচক পদক্ষেপে নারায়ণগঞ্জের ব্যবসায়ী সমাজ ও মীম শরৎ গ্রুপ সর্বদা রেড ক্রিসেন্টের পাশে থাকবে।”

বিবৃতির শেষে তিনি উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করায় সকল আজীবন সদস্য ও সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য সংশ্লিষ্ট নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান। একই সঙ্গে নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটির সকল কর্মকর্তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও ভবিষ্যৎ মানবিক কর্মকাণ্ডের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD