1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
শীতলক্ষ্যার বরফকল এলাকায় প্রকল্প বাস্তবায়নে যানজট ও জনদুর্ভোগের আশঙ্কা, বিকল্প স্থান নির্ধারণের আহ্বান নাগরিক অধিকার ফোরামের যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ সীকে জেলা যুবদল নেতা কাজী নাজমুলের শুভেচ্ছা যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে মহানগর যুবদল নেতা শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা স্কুলের সামনে ময়লার ভাগাড়: পাশে বসে দুপুরের খাবার খেয়ে আহমেদুর রহমান তনুর অভিনব প্রতিবাদ যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে আবুল বাশার বাদশার শুভেচ্ছা ও অভিনন্দন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ বাসীকে যুবদল নেতা শাহেদ হাসানের শুভেচ্ছা ও অভিনন্দন  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা মাজহারুল ইসলাম জোসেফের শুভেচ্ছা ত্যাগ ও সংগ্রামে পরীক্ষিত নেতৃত্ব: ফতুল্লা থানা যুবদলের সভাপতি হিসেবে সালাউদ্দিন রানাকে চান নেতাকর্মীরা নারায়ণগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন: প্রশাসনের প্রতি কার্তিক ঘোষের কৃতজ্ঞতা বাংলাদেশ হোসিয়ারী অ্যাসোসিয়েশনের নির্বাচন ১১ জানুয়ারি

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জ সীকে জেলা যুবদল নেতা কাজী নাজমুলের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদল নেতা কাজী নাজমুল।

আজ (২৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান এবং যুবদলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

শুভেচ্ছা বার্তায় কাজী নাজমুল বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর দেশের উন্নয়ন, উৎপাদন এবং গণতন্ত্র সুরক্ষায় যুবসমাজকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব এবং বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় যুবদল আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি শক্তিশালী, সুসংগঠিত ও আত্মপ্রত্যয়ী।”

বিগত স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, “বিগত প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শাসনের রক্তচক্ষু, জেল-জুলুম, গুম ও শত শত মিথ্যা মামলা উপেক্ষা করে যুবদলের নেতাকর্মীরা রাজপথে গণতন্ত্রের পতাকা সমুন্নত রেখেছে। হাজারো নেতাকর্মীর আত্মত্যাগ ও ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত এই বিজয়ে যুবদলের অবদান অবিস্মরণীয়।”

আগামী দিনের লক্ষ্য ও যুবরাজনীতির রূপরেখা ব্যক্ত করে কাজী নাজমুল বলেন, “দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৩১ দফার ভিত্তিতে একটি বৈষম্যহীন, শোষণমুক্ত, আধুনিক ও মানবিক বাংলাদেশ বিনির্মাণই এখন আমাদের প্রধান লক্ষ্য। স্বৈরাচারের পতন হলেও তাদের দোসরদের ষড়যন্ত্র থেমে নেই। এই ষড়যন্ত্র রুখতে যুবসমাজকে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে। একই সঙ্গে সমাজে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো ব্যাধি দূর করে যুবসমাজকে দক্ষ ও নৈতিক শক্তিতে বলীয়ান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।”

পরিশেষে কাজী নাজমুল নারায়ণগঞ্জের যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাজপথের ত্যাগী ও আদর্শিক নেতাকর্মীরা সবসময় জনগণের পাশে থাকবে। তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি শৃঙ্খলা বজায় রেখে মানবকল্যাণমূলক কাজের মাধ্যমে সফল করার জন্য নারায়ণগঞ্জ জেলা ও তৃণমূল যুবদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD