1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লা বিসিকে ‘ঝুট রাসেল’ ও তার বাহিনীর মহড়ার অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের গভীর শ্রদ্ধা তারেক রহমানের নেতৃত্বে ধৈর্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার: ডা. মজিবুর রহমান ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে যুবদল নেতা খায়রুল কবির মুন্নার গভীর শ্রদ্ধা মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের গভীর শ্রদ্ধা গোদনাইল পদ্মা ডিপোতে বিমানের জ্বালানি পরিবহন নিয়ে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পদার্পণ করলেন মাসুমুল হক মাসুম ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় ‘ফেন্সি আলমগীর’ গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন 

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে নারায়ণগঞ্জবাসীকে মহানগর যুবদল নেতা শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ৯৫ বার পড়া হয়েছে

আগামী ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশকে আন্তরিক শুভেচ্ছা ও রক্তিম অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু। 

গণমাধ্যমে পাঠানো এক বিশেষ শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু বলেন, “১৯৭৮ সালের ২৭ অক্টোবর মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) দেশের তরুণ ও যুবসমাজকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেছিলেন। প্রতিষ্ঠার পর থেকেই যুবদল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার আদায়ের প্রতিটি রাজপথের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে এসেছে।”

তিনি আরও বলেন, “যুবদলের ৪৮ বছরের পথচলা মানেই আত্মত্যাগ, সংগ্রাম ও সাহসিকতার ইতিহাস। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে যুবদল সবসময় ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং শোষিত মানুষের পক্ষে অবিচল ছিল। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশ এক নতুন সম্ভাবনার মুখে দাঁড়িয়েছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন, সমৃদ্ধ ও মানবিক বাংলাদেশ বিনির্মাণে যুবসমাজকেই প্রধান শক্তি হিসেবে এগিয়ে আসতে হবে।”

শুভেচ্ছা বার্তায় শেখ মোহাম্মদ অপু যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের প্রতিটি ওয়ার্ড, থানা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সাথে তিনি রক্তদান, বৃক্ষরোপণ, অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং দোয়াসহ কেন্দ্রীয়ভাবে ঘোষিত সকল জনকল্যাণমুখী ও ইতিবাচক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণের জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।

পরিশেষে তিনি মহান স্বাধীনতা যুদ্ধ ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ যুবদলের নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD