1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদনাইল পদ্মা ডিপোতে বিমানের জ্বালানি পরিবহন নিয়ে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পদার্পণ করলেন মাসুমুল হক মাসুম ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় ‘ফেন্সি আলমগীর’ গ্রেফতার প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামলের শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির যুগ্ম সম্পাদক শাহরিয়ার চৌধুরী ইমনের শুভেচ্ছা জাকির খানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা

সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পদার্পণ করলেন মাসুমুল হক মাসুম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

আজ ল্যাবএইড হসপিটাল নারায়ণগঞ্জের ব্যবস্থাপক ও নারায়ণগঞ্জ সম্মিলিত নাট্যকর্মী জোটের সভাপতি মো. মাসুমুল হক মাসুম আজ শনিবার সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে আরেকটি নতুন বছরে পদার্পণ করলেন।

এ উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা, দোয়া ও কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়। এ সময় হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন নাট্যকর্মী, সাংবাদিক ও শুভাকাঙ্ক্ষীরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন।

মাসুমুল হক মাসুম বিভিন্ন প্রতিভার অধিকারী। একজন সমাজসেবক ও সাংস্কৃতিক কর্মী হিসেবে নারায়ণগঞ্জে তিনি পরিচিত মুখ। চিকিৎসা সেবার পাশাপাশি নাট্যচর্চা ও সমাজসেবামূলক কর্মকাণ্ডে তাঁর অবদান সর্বমহলে প্রশংসিত। তাঁর জন্মদিন উপলক্ষে বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা সামনাসামনি, মোবাইল ফোনে ও ফেসবুকে তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

তাঁর জন্মদিন উপলক্ষে নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ শাখা ও নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটির সাধারণ সম্পাদক এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ বলেন, মাসুমুল হক মাসুম একজন মানবিক, সদালাপী ও সংস্কৃতিমনা মানুষ। মানুষের বিপদে তিনি সবসময় পাশে দাঁড়ান। সাংস্কৃতিক অঙ্গনকে বাঁচিয়ে রাখতে তাঁর ভূমিকা অনস্বীকার্য। তাঁর জন্মদিনে তাঁকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

এস এম জহিরুল ইসলাম বিদ্যুৎ আরো বলেন, মাসুম ভাই শুধু একজন ব্যবস্থাপক নন, তিনি একজন ভালো মনের মানুষ। হাসপাতালে আসা অসহায় রোগীদের প্রতি তাঁর আন্তরিকতা, আর নাটকের মঞ্চে তাঁর প্রাণবন্ত উপস্থিতি — দুটোই আমাদের অনুপ্রাণিত করে। এমন মানুষের জন্মদিন সত্যিই আনন্দের দিন।

জন্মদিন উপলক্ষে মাসুমুল হক মাসুম বলেন, সহকর্মী, বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসাই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবায় ও সংস্কৃতি চর্চায় নিজেকে আরও বেশি নিয়োজিত রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD