বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতা আরিফুর রহমান আরিফ।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় আরিফুর রহমান আরিফ বলেন, “বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেতৃত্ব, আধুনিক ও স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণের রূপকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সর্বস্তরের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন, নানা প্রতিকূলতা ও রাজনৈতিক সংগ্রাম পেরিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন। দেশের মানুষ আজ তাঁর দূরদর্শী নেতৃত্বে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে।”
তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখার আলোকে দেশ আজ উন্নয়ন ও গণতান্ত্রিক সংস্কারের পথে এগিয়ে যাচ্ছে। জন্মদিনের এই শুভক্ষণে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় উত্তরোত্তর সাফল্য কামনা করছি। পাশাপাশি নারায়ণগঞ্জসহ সারাদেশের দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই—জনগণের কল্যাণে ও দেশের উন্নয়নে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার জন্য।”
১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করেন তারেক রহমান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তিনি। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়।
দীর্ঘ প্রবাসজীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে প্রত্যাবর্তন করেন। পরবর্তীতে চলতি বছরের ৯ জানুয়ারি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এবং ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবারই প্রথম জন্মদিন পালিত হচ্ছে তাঁর।