1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীকে এড.আসমা হেলেন বিথীর শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা গাজী দুলালের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীকে ডাঃ মজিবুর রহমানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের শুভেচ্ছা

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা গাজী দুলালের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান এবং ‘তারুণ্যের অহংকার’ খ্যাত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জের বিএনপি নেতা গাজী দুলাল।

মঙ্গলবার (১৭ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় গাজী দুলাল বলেন, “বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং একটি বৈষম্যহীন ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনের সংগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্ব ও ত্যাগ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও নানা প্রতিকূলতা পেরিয়ে আজ তিনি দেশবাসীর ভালোবাসা ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালন করছেন। তাঁর ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর পক্ষ থেকে রইল অফুরন্ত ভালোবাসা ও আন্তরিক শুভেচ্ছা।”

তিনি আরও বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপসহীন সংগ্রামের যোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্রের নতুন পথে এগিয়ে যাচ্ছে। আমি মহান আল্লাহ তাআলার দরবারে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”

শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থানা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন। পরবর্তীতে ২০০২ সালে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব, ২০০৯ ও ২০১৬ সালের জাতীয় কাউন্সিলে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং ২০১৮ সাল থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

চলতি ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নিরঙ্কুশ বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

এদিকে জন্মদিনকে ঘিরে দলীয়ভাবে আড়ম্বরপূর্ণ উৎসবের পরিবর্তে পরিবেশবান্ধব ও সামাজিক কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ক্যাম্পাসে ৬২টি বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি ঘোষণা করেছে। পাশাপাশি সোমবার (১৬ নভেম্বর) সংসদ ভবনে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও পরিবেশ রক্ষায় আপনজনদের জন্মদিনে গাছ উপহার দেওয়ার আহ্বান জানিয়েছেন।

বার্তার শেষাংশে বিএনপি নেতা গাজী দুলাল নারায়ণগঞ্জসহ সারা দেশের দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে আরও শক্তিশালী করার এবং দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD