1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: ‘সমাধান-১৮’-এর পক্ষ থেকে আল আরিফের অভিনন্দন দেওভোগে ‘এম জে ব্যাটারী হাউজ’-এর শুভ উদ্বোধন রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: নেতৃবৃন্দকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের অভিনন্দন দীর্ঘ ৫১ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন: নারায়ণগঞ্জে সদস্য পদে বিজয়ী বিএনপি নেতা রেজা রিপন এইচএসসিতে উত্তীর্ণদের ডা. মজিবুর রহমানের উষ্ণ অভিনন্দন: ‘তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর’ মেধাবী তরুণরাই গড়বে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ”: এইচএসসি ও সমমানে উত্তীর্ণদের রেজা রিপনের অভিনন্দন এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের বিএনপি নেতা গাজী দুলালের অভিনন্দন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এড.আসমা হেলেন বিথী  রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ ইউনিটের নির্বাচন: সদস্য পদে ব্যালট ৩-এ ভোট ও দোয়া চাইলেন ফতেহ মোহাম্মদ রেজা রিপন ফতুল্লায় ছাত্র আন্দোলনে হত্যা মামলায় আ.লীগ নেতা পারুল গ্রেপ্তার, অধরা মাদক কারবারি পুত্র রাকিব

রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: ‘সমাধান-১৮’-এর পক্ষ থেকে আল আরিফের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ২৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের ২০২৬–২০২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির বহুল প্রতীক্ষিত ও ঐতিহাসিক নির্বাচনে অ্যাডভোকেট নবী হোসেন ও অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সামাজিক ও উন্নয়নমূলক উদ্যোগ ‘সমাধান-১৮’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আরিফ।

সংগঠনের পক্ষ থেকে দেওয়া এক অভিনন্দন বার্তায় আল আরিফ বলেন, “স্বেচ্ছাসেবী সংস্থা হিসেবে রেড ক্রিসেন্টের দীর্ঘ ৫১ বছরের ইতিহাসে এবারই প্রথম সরাসরি ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হওয়া অত্যন্ত গর্বের ও ঐতিহাসিক একটি বিষয়। নারায়ণগঞ্জের সম্মানিত ভোটার ও আজীবন সদস্যরা ব্যালটের মাধ্যমে অ্যাডভোকেট নবী ও অ্যাডভোকেট টিপু পরিষদের ওপর যে অকুণ্ঠ আস্থা ও ভালোবাসা প্রদর্শন করেছেন, তা অত্যন্ত প্রশংসনীয়। এই নিরঙ্কুশ বিজয় প্রমাণ করে যে, মানবিক সেবা এবং ইতিবাচক নেতৃত্বের প্রতি সাধারণ মানুষের সমর্থন সবসময় অটুট থাকে।”

বিজয়ীদের অভিনন্দন জানিয়ে আল আরিফ তাঁর বক্তব্যে আরও বলেন, “রেড ক্রিসেন্ট সম্পূর্ণ নিরপেক্ষ, মানবিক ও সেবামূলক একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান। নারায়ণগঞ্জে আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান কর্মসূচি জোরদার করা, প্রাকৃতিক বা মানবসৃষ্ট যেকোনো দুর্যোগে দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া এবং তরুণ সমাজকে মানবিক কার্যক্রমে সম্পৃক্ত করতে নবনির্বাচিত এই কমিটি কার্যকর ও যুগান্তকারী ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। নবনির্বাচিত সহ-সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ তাদের সততা, মেধা ও দূরদর্শিতা দিয়ে রেড ক্রিসেন্ট নারায়ণগঞ্জ জেলা ইউনিটকে সেবার একটি অনন্য মডেলে পরিণত করবেন।”

তিনি আরও প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আর্তমানবতার কল্যাণ, সামাজিক উন্নয়ন ও মানবিক যেকোনো উদ্যোগে ‘সমাধান-১৮’ সবসময় নবনির্বাচিত নেতৃত্বের পাশে থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে প্রস্তুত।”

বিবৃতির শেষে তিনি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মানবিক দায়িত্ব পালনে সার্বিক সাফল্য কামনা করেন।

উল্লেখ্য, জেলা পরিষদ মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় অ্যাডভোকেট মো. নবী হোসেন আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরবর্তীতে অনুষ্ঠিত সরাসরি ভোটে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাধারণ সম্পাদক পদে ১৮৪ ভোট পেয়ে জয়লাভ করেন।

একই সঙ্গে এ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে ৫ জন প্রার্থীই বিপুল ভোটে বিজয় অর্জন করেছেন। নির্বাচিত সদস্যরা হলেন—সর্বোচ্চ ভোটপ্রাপ্ত সাবেক কাউন্সিলর ও সমাজসেবক মাকসুদুল আলম খন্দকার খোরশেদ (২৯৯ ভোট), অ্যাডভোকেট মো. জাকির হোসেন (২৮১ ভোট), অ্যাডভোকেট সরকার হুমায়ুন কবির (২৭৫ ভোট), রিয়াদ মোহাম্মদ চৌধুরী (২৬৩ ভোট) এবং ফতেহ মোহাম্মদ রেজা রিপন (২১৮ ভোট)।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD