বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়না।
এ উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় দিলারা মাসুদ ময়না বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি তারেক রহমান আজ বাংলাদেশের গণতন্ত্র, উন্নয়ন ও সমৃদ্ধির প্রতীক। দীর্ঘ প্রবাস জীবন ও নানা প্রতিকূলতা পেরিয়ে তিনি দেশের মানুষের ভালোবাসা ও আস্থা নিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেছেন। তাঁর দূরদর্শী নেতৃত্বে এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে বাংলাদেশ আজ একটি স্বনির্ভর, গণতান্ত্রিক ও কল্যাণমুখী রাষ্ট্র হিসেবে এগিয়ে যাচ্ছে।”
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ নারী সমাজের ক্ষমতায়ন, আত্মকর্মসংস্থান ও মর্যাদা প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর ৬২তম জন্মদিনে আমি নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। মহান আল্লাহর দরবারে প্রিয় নেতার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণে তাঁর নেতৃত্বের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।”
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমান দীর্ঘ প্রায় ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর দেশে ফেরেন। পরবর্তীতে চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দায়িত্বভার নেন।
আগামী ২০ নভেম্বর তাঁর ৬২তম জন্মদিন উপলক্ষে দলীয় ও সামাজিক পরিসরে বৃক্ষরোপণসহ বিভিন্ন জনকল্যাণমূলক ও দোয়া কর্মসূচির আয়োজন করা হচ্ছে।