1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা ৭ নভেম্বরের চেতনায় দেশি-বিদেশি চক্রান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাকিদ মোস্তাকিম শিপলু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে সদর থানা বিএনপি নেতা নাজমুল হকের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন ১৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এবং সামাজিক সংগঠন ‘সমাধান-১৮’-এর প্রতিষ্ঠাতা সভাপতি আল আরিফ।

শুক্রবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় আল আরিফ বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। এই দিনে এ দেশের দেশপ্রেমিক সিপাহী-জনতা রাজপথে নেমে এসে আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী শক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছিল। তারা বুকের রক্ত দিয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভূখণ্ডের অখণ্ডতা রক্ষা করেছিলেন।”

তিনি আরও বলেন, “সিপাহী-জনতার ঐতিহাসিক সেই বিপ্লবের মধ্য দিয়েই বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)। জিয়াউর রহমানের নেতৃত্বেই বাংলাদেশ নতুন করে আলোর দিশা পায় এবং দেশ গণতন্ত্র ও উন্নয়নের ধারায় ফিরে আসে।”

আল আরিফ তাঁর বার্তায় উল্লেখ করেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের জাতীয় জীবনে চিরকাল অনুপ্রেরণা জুগিয়ে যাবে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে—শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে, বিএনপির সাবেক চেয়ারপারসন দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আপোষহীন সংগ্রামের চেতনায় এবং দলীয় চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেকোনো দেশবিরোধী ষড়যন্ত্র ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার নিশ্চিত করাই হোক এই দিবসের মূল অঙ্গীকার।”

পরিশেষে তিনি নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষ, বিশেষ করে ১৮ নম্বর ওয়ার্ডবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ সকল বীর সৈনিক ও দেশপ্রেমিকদের রুহের মাগফিরাত কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD