1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনের সাথে সলিমুল্লাহ করিম সেলিমের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর রক্তিম শুভেচ্ছা ৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা

না’গঞ্জ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক টিপুকে ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন।

সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মুজিবুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল নবনির্বাচিত সাধারণ সম্পাদক টিপুর সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া উপহার দিয়ে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট হসপিটাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন নারায়ণগঞ্জ জেলা কমিটির কার্যকরী সদস্য মনিরুজ্জামান মনিরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন, অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর দক্ষ ও বলিষ্ঠ নেতৃত্বে রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জে আর্তমানবতার সেবায় আরও বেশি গতিশীল ভূমিকা পালন করবে। একই সঙ্গে জেলার সার্বিক স্বাস্থ্যসেবা ও মানবিক কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নারায়ণগঞ্জ জেলা ইউনিটের কার্যনির্বাহী কমিটির ইতিহাসে প্রথমবারের মতো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD