1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা ৭ নভেম্বরের চেতনায় দেশি-বিদেশি চক্রান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাকিদ মোস্তাকিম শিপলু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে সদর থানা বিএনপি নেতা নাজমুল হকের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা 

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে একটি অবিস্মরণীয় ও গৌরবোজ্জ্বল দিন। সেদিন এ দেশের দেশপ্রেমিক সিপাহী ও জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসে আধিপত্যবাদী শক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিয়েছিল। সিপাহী-জনতার ঐতিহাসিক ঐক্যের মধ্য দিয়েই আমাদের স্বাধীনতা, জাতীয় সার্বভৌমত্ব ও ভূখণ্ড রক্ষা পেয়েছিল।”

সালাউদ্দিন রানা বলেন, “এই দিনে সিপাহী-জনতার স্বতঃস্ফূর্ত বিপ্লবের মাধ্যমে বন্দিদশা থেকে মুক্ত হয়েছিলেন আধুনিক বাংলাদেশের রূপকার, স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)। তাঁর বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বেই বাংলাদেশ একটি আত্মমর্যাদাশীল জাতি হিসেবে বিশ্বদরবারে মাথা তুলে দাঁড়াতে সক্ষম হয়েছিল।”

তিনি আরও উল্লেখ করেন, “৭ নভেম্বরের মূল চেতনা হলো জাতীয় ঐক্য, স্বাধীনতা রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। আজকের এই ঐতিহাসিক দিনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং দেশনায়ক প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে দেশপ্রেমিক শক্তির প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ফ্যাসিবাদের অবসান ও ষড়যন্ত্রের জাল ছিন্ন করে জনগণের গণতান্ত্রিক অধিকার সুসংহত রাখতে ৭ নভেম্বরের চেতনা আমাদের সবসময় পথ দেখাবে।”

বার্তার শেষাংশে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা নারায়ণগঞ্জের শান্তিপ্রিয় জনগণ ও যুবসমাজের সার্বিক কল্যাণ কামনা করেন এবং জাতীয়তাবাদী শক্তির পতাকাতলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD