1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা ৭ নভেম্বরের চেতনায় দেশি-বিদেশি চক্রান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাকিদ মোস্তাকিম শিপলু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে সদর থানা বিএনপি নেতা নাজমুল হকের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক এবং জেলা জজ কোর্টের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আসমা হেলেন বিথী।

গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও যুগান্তকারী দিন। সেদিন এ দেশের দেশপ্রেমিক সিপাহী ও সাধারণ জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসে আধিপত্যবাদী ষড়যন্ত্রকে রুখে দিয়েছিল। বন্দিদশা থেকে মুক্ত করা হয়েছিল স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সিপাহী-জনতার সেই অভূতপূর্ব বিপ্লবের মধ্য দিয়ে রক্ষা পেয়েছিল বাংলাদেশের সার্বভৌমত্ব এবং পুনর্জন্ম হয়েছিল বহুদলীয় গণতন্ত্রের।”

অ্যাডভোকেট আসমা হেলেন বিথী আরও উল্লেখ করেন, “৭ নভেম্বরের বিপ্লব আমাদের শিখিয়েছে—ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই একটি স্বাধীন ও সার্বভৌম জাতিকে পরাভূত করতে পারে না। বর্তমান প্রেক্ষাপটেও দেশের স্বাধীনতা রক্ষা, আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে ৭ নভেম্বরের জাতীয় ঐক্য ও সংহতির চেতনা ধারণ করা অত্যন্ত জরুরি।”

আইনাঙ্গনে ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, আইনের শাসন ও মানবাধিকার সমুন্নত রাখতে আইনজীবী সমাজ সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আগামীতেও জনগণের ন্যায়বিচার নিশ্চিতের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

শুভেচ্ছা বার্তায় তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। পাশাপাশি বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে নারায়ণগঞ্জের সর্বস্তরের মানুষকে জাতীয় সংহতি ও গণতন্ত্র পুনরুদ্ধারের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD