1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে কৃষকদল সভাপতি হাসান জাফির তুহিনের সাথে সলিমুল্লাহ করিম সেলিমের সৌজন্য সাক্ষাৎ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার রক্তিম শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন মহানগর মহিলা দলের সভাপতি দিলার মাসুদ ময়না  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর রক্তিম শুভেচ্ছা ৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও রক্তিম শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের রাজপথের লড়াকু নেতা কাজী নাজমুল।

গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এ অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় কাজী নাজমুল বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অবিস্মরণীয় ও তাৎপর্যপূর্ণ দিন। আধিপত্যবাদী শক্তির সুদূরপ্রসারী চক্রান্তের মুখে দাঁড়িয়ে এ দেশের দেশপ্রেমিক সৈনিক ও মুক্তিকামী জনতা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে এসেছিল। সিপাহি-জনতার সেই ঐতিহাসিক ঐক্যের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা পেয়েছিল।”

তিনি আরও বলেন, “এই মহান দিনে বন্দিদশা থেকে মুক্ত হয়ে বীর মুক্তিযোদ্ধা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে তাঁর হাত ধরেই বাংলাদেশ একটি স্বনির্ভর ও মর্যাদাবান রাষ্ট্র হিসেবে বিশ্বে পরিচিতি লাভ করে।”

বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে জেলা যুবদলের এই নেতা বলেন, “৭ নভেম্বরের চেতনা আমাদের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার এবং জাতীয় ঐক্য গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়। যেকোনো ধরনের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধ এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই চেতনা আজও সমানভাবে প্রাসঙ্গিক।”

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করেন এবং দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে ঐতিহাসিক ৭ নভেম্বরের সকল বীর সেনানায়ক ও শহিদদের রুহের মাগফিরাত কামনা করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে দেশ ও জনগণের স্বার্থে কাজ করে যাওয়ার আহ্বান জানান কাজী নাজমুল।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD