শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বৃষ্টি উপেক্ষা করে মহানগর বিএনপির বিশাল বিক্ষোভ: অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা আমরা বরদাশত করব না বন্দর আদর্শ কিন্ডার গার্টেনের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধণা ও সনদ বিতরণ অনুষ্ঠিত নারায়ণগঞ্জকে বিশেষ জেলা ঘোষণা ও প্রিপেইড মিটার বন্ধসহ ৫ দফা দাবিতে স্মারকলিপি গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডিসির মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলীয় ঐক্যের স্মারকলিপি  শামসুজ্জোহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হওয়ায় মাসুদ কবীরকে বিএনপি নেতাদের ফুলেল শুভেচ্ছা সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের ফতুল্লায় ১০ পুড়িয়া হেরোইনসহ একাধিক মামলার আসামি গ্রেপ্তার জুলাই গণঅভ্যুত্থানে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় চৌধুরীবাড়ি ব্যবসায়ী এসোসিয়েশনের দোয়া জুলাই অভ্যূত্থান বার্ষিকী উপলক্ষে কাঁচপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সমাবেশ অনুষ্ঠিত।  তোলারাম কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষের তীব্র নিন্দা ও ৫ দফা দাবি ছাত্র ফেডারেশনের

“নাগঞ্জের উন্নয়নে আমরা ঐক্যবদ্ধ, হিন্দু সম্প্রদায়ের জন্য হবে মডেল মন্দির’: এড সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৪৭২ 🪪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, “নারায়ণগঞ্জের মানুষের উন্নয়ন ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা সবাই এখন ঐক্যবদ্ধ। অতীতে যে দ্বন্দ্ব ছিল, এখন তার কোনো অস্তিত্ব নেই। আমাদের লক্ষ্য হাজার বছরের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে আরও উজ্জ্বলভাবে বিশ্ববাসীর কাছে তুলে ধরা।

বুধবার (৪ মার্চ) সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘লাঙ্গলবন্দ মহাঅষ্টমী পূর্ণস্নান’ উৎসবের প্রস্তুতিমূলক সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় স্নান উৎসবকে নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন একটি যুগান্তকারী প্রস্তাব পেশ করেন। তিনি বলেন, “মুসলিমদের জন্য যেমন মডেল মসজিদ রয়েছে, তেমনি হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় আচার পালনের জন্য নারায়ণগঞ্জে অন্তত একটি ‘মডেল মন্দির’ নির্মাণ করা হবে।” এই মন্দির নির্মাণের জন্য প্রয়োজনীয় জায়গা নির্বাচনে সহযোগিতা করতে তিনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের প্রতি আহ্বান জানান।

এছাড়া ঐতিহ্যবাহী ‘জিউস পুকুর’ উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “জিউস পুকুরটি সংস্কার করে পার্কের আদলে গড়ে তোলা হবে। আধুনিক ঘাট নির্মাণ ও আশপাশের অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে এটি হবে দর্শনার্থীদের জন্য অন্যতম আকর্ষণীয় স্থান।”

লাঙ্গলবন্দের উন্নয়ন কর্মকাণ্ড থমকে থাকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে সিটি প্রশাসক বলেন, “আগে লাঙ্গলবন্দের উন্নয়নের জন্য ১২২ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হলেও তা আলোর মুখ দেখেনি। আমরা চাই এখানে প্রয়োজনীয় সেবা কেন্দ্র ও পর্যটন সুবিধা নিশ্চিত হোক। এ লক্ষ্যে স্থানীয় এমপি এবং জেলা প্রশাসকের সঙ্গে সমন্বয় করে বিষয়টি সরাসরি প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে, যাতে উৎসবটি আরও বৃহৎ পরিসরে ও সুন্দরভাবে আয়োজন করা যায়।”

সাখাওয়াত হোসেন খাঁন আরও বলেন, “নারায়ণগঞ্জে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান আমরা সবাই মিলেমিশে বসবাস করি। এর দৃষ্টান্ত আমরা আগেও রেখেছি এবং ভবিষ্যতেও রাখব। সরকারি ও জেলা প্রশাসনের পক্ষ থেকে লাঙ্গলবন্দ স্নান উৎসবের জন্য সব ধরনের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে।”

সভায় জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ সিটি প্রশাসকের এই উন্নয়নমুখী ও সম্প্রীতিমূলক উদ্যোগকে স্বাগত জানান।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102