1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা ৭ নভেম্বরের চেতনায় দেশি-বিদেশি চক্রান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান: মাকিদ মোস্তাকিম শিপলু ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে সদর থানা বিএনপি নেতা নাজমুল হকের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক রেজা রিপনের রক্তিম শুভেচ্ছা

ফুলপুরের “দুই বিলের মাঝে বাঁধ দিয়ে মাছ চাষ ” পানি বন্দী এলাকাবাসী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২২ জুন, ২০২০
  • ৪৪ বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলপুর  পৌরসভার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত লেদু সরকার বাড়ি সংলগ্ন ৯ নং ওয়ার্ডের অংশ ভুইদ্দা বুড়ি ও কুন্দাবুড়ি বিলের মাঝখানে হঠাৎ করে মাটির বাঁধ দিয়ে ফিসারী তৈরী করে চলতি পানি প্রবাহ ব্যবস্থা বন্ধ করে মাছ চাষ করার কারণে বাড়ি-ঘরে পানি এবং প্রায় ৫০ টি পরিবার পানি বন্দী হয়ে রয়েছে। জানা যায় যে, একই উপজেলার কাড়াহা (পশ্চিম) নামক গ্রামের বসির উদ্দিন (বসু মিয়া) বিগত কয়েক দিন আগে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ তার নিজের জমিতে মাটি কেটে এই বাঁধ নির্মাণ করে মাছের চাষ করার কারণে এই ভয়ানক জন দূর্ভোগের সৃষ্টি হয়। পানি বন্দী এলাকাবাসী মোজাম্মেল হক বলেন, বসু মিয়াকে এই দুই বিলের মধ্যে বাঁধ নির্মাণে নিষেধ করলে সে বলে যে, আমার জমিতে আমি বাঁধ দিয়েছি তাতে অন্যদের কি সমস্যা হল এটা আমার দেখার বিষয় না। আরও জানা যায় যে, এই বাঁধের কারণে ভুইদ্দা বুড়ি বিলের পানি কুন্দা বুড়ি বিলে প্রবেশ করতে পারছেনা। যে পানি যুগ যুগ ধরে এখান দিয়েই প্রবাহিত হয়ে আসছে। আর একটু বৃষ্টি হলে সমস্যা চরম আকার ধারণ করতে পারে বলে এলাকাবাসীর আশংকা। তাই এই সমস্যা সমাধানে  অতিদ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD