1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
শ্রমিকদের উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র সফল হবে না: শ্রমিক নেতা ইসমাইল হোসেন কাউছার না’গঞ্জ রেড ক্রিসেন্টের নবনির্বাচিত সাধারণ সম্পাদক টিপুকে ক্লিনিক ও ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের অভিনন্দন রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: ‘সমাধান-১৮’-এর পক্ষ থেকে আল আরিফের অভিনন্দন দেওভোগে ‘এম জে ব্যাটারী হাউজ’-এর শুভ উদ্বোধন রেড ক্রিসেন্ট নির্বাচনে নবী-টিপু প্যানেলের নিরঙ্কুশ জয়: নেতৃবৃন্দকে আলহাজ্ব মোহাম্মদ সোহাগের অভিনন্দন দীর্ঘ ৫১ বছর পর রেড ক্রিসেন্ট নির্বাচন: নারায়ণগঞ্জে সদস্য পদে বিজয়ী বিএনপি নেতা রেজা রিপন এইচএসসিতে উত্তীর্ণদের ডা. মজিবুর রহমানের উষ্ণ অভিনন্দন: ‘তোমরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের কারিগর’ মেধাবী তরুণরাই গড়বে আগামীর বৈষম্যহীন বাংলাদেশ”: এইচএসসি ও সমমানে উত্তীর্ণদের রেজা রিপনের অভিনন্দন এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণদের বিএনপি নেতা গাজী দুলালের অভিনন্দন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন এড.আসমা হেলেন বিথী 

সূর্যের সবচেয়ে কাছ থেকে তোলা ছবি

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ৪১ বার পড়া হয়েছে

 

এ যাবতকালের সবচেয়ে কাছ থেকে তোলা সূর্যের ছবি প্রকাশ করেছে ইউরোপিয়ান স্পেস এজেন্সির সোলার অরবিট মিশন।

ছবিতে দেখা যাচ্ছে আলোকমণ্ডলের হাজার হাজার ক্ষুদ্রাকার সৌর শিখা নেচে বেড়াচ্ছে। বিজ্ঞানীরা যাকে ‘ক্যাম্প-ফায়ারের’ সঙ্গে তুলনা করেছেন।

এই অরবিট মিশন কেপ ক্যানাভেরাল থেকে গত ফেব্রুয়ারিতে পাঠানো হয়েছিল।

সূর্যের ৭.৭০ কোটি কিলোমিটার দূর থেকে গত মাসে এই চমকপ্রদ ছবি তুলেছে সোলার অরবিটার। এই দূরত্ব পৃথিবী ও সূর্যের মোট দূরত্বের প্রায় অর্ধেক।

হলুদ ও কালো ধোঁয়াটে ধূসর বর্ণের জ্বলন্ত অগ্নিকুণ্ডের এই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যে ভাইরাল হয়েছে।

দশ বছরের বেশি সময় ধরে নাসার সোলার ডায়নামিক্স অবজারভেটরি বা সৌর পর্যবেক্ষণ কেন্দ্র সূর্যের গতিপ্রকৃতি পর্যবেক্ষণ করেছে।

পৃথিবীর কক্ষপথ থেকে প্রতি এক সেকেন্ডেরও কম সময় পর পর তারা সূর্যের অসংখ্য ছবি তুলেছে। তাদের অতি উচ্চ মানসম্পন্ন ক্যামেরা ৪২৫ মিলিয়ন অর্থাৎ সাড়ে ৪২ কোটি ছবি তুলেছে এক দশক ধরে। তবে এত কাছ থেকে আগে কখনো তোলা সম্ভব হয়নি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD