বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বিএনপি নেতা মেহেদী হাসান শ্যামল।
শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান এবং প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় মেহেদী হাসান শ্যামল বলেন, “১৯৬৫ সালের ২০ নভেম্বর স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান জন্মগ্রহণ করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৃণমূল পর্যায় থেকে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। দীর্ঘ সাংগঠনিক অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব ও জনগণের প্রতি দায়বদ্ধতার কারণে তিনি আজ বাংলাদেশের কোটি মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।”
তাঁর দীর্ঘ সংগ্রামের ইতিহাস তুলে ধরে বিএনপি নেতা শ্যামল বলেন, “গণতন্ত্র ও মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনে তিনি সীমাহীন নির্যাতন ও প্রতিকূলতা মোকাবিলা করেছেন। ১৭ বছরের বেশি সময় যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তাঁর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন জাতির মাঝে নতুন আশার সঞ্চার করে। ‘সবার আগে বাংলাদেশ’ নীতি এবং রাষ্ট্রকাঠামো মেরামতের ‘৩১ দফা’ রূপরেখার মাধ্যমে তিনি দেশের মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। এরই প্রতিফলন হিসেবে চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর নেতৃত্বে বিএনপি বিপুল জনসমর্থন নিয়ে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।”
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তারেক রহমানের প্রথম জন্মদিন উল্লেখ করে মেহেদী হাসান শ্যামল আরও বলেন, “জাঁকজমকপূর্ণ উৎসব বা কেক কাটার আনুষ্ঠানিকতা পরিহার করে দোয়া ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দিনটি পালনের যে দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন, তা আমাদের সবার জন্য অনুকরণীয়। জন্মদিনে আমি নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া চাই, যাতে তিনি জনগণের প্রত্যাশা পূরণে একটি বৈষম্যহীন, নিরাপদ ও সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে পারেন।”
বার্তার শেষাংশে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং নারায়ণগঞ্জসহ সারা দেশের দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান।