বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রজন্ম দলের যুগ্ম আহ্বায়ক ও এনায়েত নগর ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক হাজী সুমন মাহমুদ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।
শুভেচ্ছা বার্তায় হাজী সুমন মাহমুদ বলেন, “আজ ২০ নভেম্বর, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও গণতন্ত্রের মাতা প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান, দেশনায়ক তারেক রহমানের ৬২তম জন্মদিন। ১৯৬৫ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন, যা গণতন্ত্রকামী প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গৌরবের। নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর বিএনপি নেতা জাকির খানের পক্ষ থেকে আমি এই শুভক্ষণে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি।”
তারেক রহমানের সংগ্রামী রাজনৈতিক অধ্যায় ও রাষ্ট্র পরিচালনার তথ্যনির্ভর চিত্র তুলে ধরে হাজী সুমন মাহমুদ আরও বলেন, “১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৃণমূল থেকে তাঁর আনুষ্ঠানিক রাজনীতি শুরু হয়। ১৯৯১ সালের নির্বাচনে সাংগঠনিক দক্ষতার পরিচয় দেওয়ার পর এক-এগারোর অবৈধ সরকারের নির্মম নির্যাতন এবং দীর্ঘ প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন পেরিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেন—যেদিন প্রায় ৪০ লক্ষ মানুষ তাঁকে স্বাগত জানাতে ঢাকায় সমবেত হয়েছিলেন। পরবর্তীতে ২০২৬ সালের ৯ জানুয়ারি তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। তাঁর নেতৃত্বেই গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ২১১টি আসনে নিরঙ্কুশ বিজয় অর্জন করে এবং ১৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তিনি প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।”
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের বিগত ৯ মাসের সাফল্যের পরিসংখ্যান উল্লেখ করে তিনি বলেন, “পূর্ববর্তী সরকারের বিপুল ঋণের চাপ থাকা সত্ত্বেও বর্তমান সরকার মাত্র পাঁচ মাসে বৈদেশিক ঋণের আসল ও সুদ বাবদ প্রায় ২ দশমিক ০৪৭৬ বিলিয়ন মার্কিন ডলার পরিশোধ করেছে। পাশাপাশি রপ্তানি খাতে রেকর্ড প্রবৃদ্ধির ফলে মার্কিন ডলার ও ভারতীয় রুপির বিপরীতে টাকার মান গত সাড়ে পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে পৌঁছেছে। জলবায়ু ও পরিবেশ সুরক্ষায় সরকার ইতোমধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণ ও ২০ হাজার মাইল খাল খনন কর্মসূচি বাস্তবায়ন করছে। এছাড়া রাজধানীর যানজট নিরসনে মেট্রোরেলের কাজ দ্রুত সমাপ্তি, সাধারণ মানুষের যাতায়াতে মনোরেল নির্মাণের উদ্যোগ ও ৫০টি পয়েন্টে এআই ট্রাফিক সিগন্যাল স্থাপনের পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে পেশা হিসেবে গড়ে তোলার মতো যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে।”
হাজী সুমন মাহমুদ তাঁর বার্তায় আরও বলেন, “দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেক কাটা, ব্যানার-পোস্টার বা কোনো ধরনের আড়ম্বরপূর্ণ উৎসব পরিহার করে সরলতা ও মানবসেবার মাধ্যমে আমরা নেতার জন্মদিন পালন করছি। জাকির খানের নেতৃত্বে নারায়ণগঞ্জের রাজপথে প্রজন্ম দল ও ওয়ার্ড বিএনপির নেতাকর্মীরা জনগণের কল্যাণে সর্বদা ঐক্যবদ্ধ রয়েছে।”
বার্তার শেষে তিনি নারায়ণগঞ্জবাসীসহ দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ গড়ার কাজে উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন।