1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানার শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে পিপি এড.আসমা হেলেন বিথীর শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সভাপতি দিলারা মাসুদ ময়নার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীকে বিএনপি নেতা গাজী দুলালের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে ১৮ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আল আরিফের শুভেচ্ছা

তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকন।

শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় দেলোয়ার হোসেন খোকন বলেন, “আজ ২০ নভেম্বর। ১৯৬৫ সালের এই দিনে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এবং সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে জন্মগ্রহণ করেন আমাদের প্রাণপ্রিয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের জন্মদিনটি জাতির জন্য এক ভিন্ন তাৎপর্য বহন করছে; কারণ দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের পথ পেরিয়ে দেশের নির্বাচিত সরকারপ্রধান হিসেবে এটি তাঁর প্রথম জন্মদিন।”

তারেক রহমানের দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের ইতিহাস তুলে ধরে তিনি বলেন, “১৯৮৮ সালে বগুড়ার গাবতলী থেকে বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মধ্য দিয়ে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। ২০০৭ সালের এক-এগারোর সেনা-সমর্থিত সরকারের নির্মম নির্যাতন, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রের শিকার হয়ে প্রায় ১৭ বছর তাঁকে প্রবাসে নির্বাসিত জীবন কাটাতে হয়েছে। কিন্তু সুদূর লন্ডনে থেকেও তিনি দল ও দেশের গণতন্ত্রকামী মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশনেত্রীর ইন্তেকালের শোককে শক্তিতে রূপান্তর করে চলতি বছরের ৯ জানুয়ারি তিনি বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ঐতিহাসিক বিজয়ের পর ১৭ ফেব্রুয়ারি তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করে দেশ পরিচালনার দায়িত্বভার নিয়েছেন।”

প্রধানমন্ত্রীর উন্নয়ন ও সংস্কারমুখী পদক্ষেপের প্রশংসা করে সাবেক এই ছাত্রদল নেতা আরও বলেন, “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে তারেক রহমান একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন। ইতোমধ্যে তাঁর নেতৃত্বাধীন সরকার প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের কৃষিঋণ মওকুফ, ‘ফ্যামিলি কার্ড’ ও ‘কৃষক কার্ড’ কর্মসূচি, প্রাথমিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, খাল পুনঃখনন ও বৃক্ষরোপণের মতো জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণ করেছে। পাশাপাশি জনভোগান্তি এড়াতে স্বল্প গাড়িবহর ব্যবহার ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে তিনি একজন আধুনিক ও জনবান্ধব রাষ্ট্রনায়কের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

শুভেচ্ছা বার্তার শেষাংশে দেলোয়ার হোসেন খোকন প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক সফলতা কামনা করেন এবং তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বদরবারে একটি মর্যাদাশীল ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসেবে আরও এগিয়ে যাবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি তিনি সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ ও দলীয় নেতাকর্মীদের প্রতিও শুভেচ্ছা জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD