বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, ‘তারুণ্যের অহংকার’ খ্যাত তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারম্যানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ পরিচালনায় উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
শুভেচ্ছা বার্তায় সালাউদ্দিন রানা বলেন, “১৯৬৫ সালের ২০ নভেম্বর জন্মগ্রহণ করা তারেক রহমান আজ ২০ নভেম্বর (শুক্রবার) ৬২ বছরে পদার্পণ করছেন। মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান হিসেবে তিনি শৈশব থেকেই দেশপ্রেম, সততা ও গণতান্ত্রিক আদর্শের শিক্ষায় বেড়ে উঠেছেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৃণমূল থেকে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়।”
তিনি আরও বলেন, “২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তনের পর দীর্ঘ কারাবরণ, নির্যাতন এবং প্রায় ১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনেও তিনি কখনো রাজপথের নেতাকর্মীদের ছেড়ে যাননি। সুদূর লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলকে সুসংগঠিত রেখে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে তিনি অবিচল নেতৃত্ব দিয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তনের পর দেশবাসীর ভালোবাসায় সিক্ত হয়ে তিনি নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে আসেন।”
শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সাম্প্রতিক পদক্ষেপগুলোর প্রশংসা করে সালাউদ্দিন রানা উল্লেখ করেন, “দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর এবং ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়ে তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই তাঁর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখার আলোকে দেশব্যাপী জনকল্যাণমুখী নানা উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এর মধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড কর্মসূচি, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কৃষিঋণ মওকুফ, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং পরিবেশ রক্ষায় খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। এছাড়া জনদুর্ভোগ এড়াতে সীমিত গাড়িবহর ব্যবহার ও অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে তিনি দেশে এক নতুন রাজনৈতিক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছেন।”
বার্তার শেষাংশে ফতুল্লা থানা যুবদলের পক্ষ থেকে সালাউদ্দিন রানা নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া প্রার্থনা করেন এবং একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে যুবসমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।