নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়েরকৃত একটি মামলায় আলমগীর হোসেন ওরফে ‘ফেন্সি আলমগীর’কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শুক্রবার (২০ নভেম্বর) তাঁকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আলমগীর হোসেন ফতুল্লা থানাধীন লালখা শিয়ারচর এলাকার রাজা মিয়ার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈষম্যবিরোধী মামলায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার ফতুল্লা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাঁর বিরুদ্ধে মামলাটির আওতায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও চলমান মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের নিয়মিত তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।