1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকির খানের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে হাজী সুমন মাহমুদের শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ অপুর শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে বিএনপি নেতা আরিফুর রহমান আরিফের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে জেলা যুবদল নেতা কাজী নাজমুল হাসানের শুভেচ্ছা তারেক রহমানের ৬২তম জন্মদিনে বিএনপি নেতা দেলোয়ার হোসেন খোকনের শুভেচ্ছা ও অভিনন্দন প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানার শুভেচ্ছা ও অভিনন্দন  প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে মহানগর বিএনপির সদস্য মাকিদ মোস্তাকিম শিপলুর শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিনে পিপি এড.আসমা হেলেন বিথীর শুভেচ্ছা ও অভিনন্দন 

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মদিনে দেশবাসীকে যুবদল নেতা আবুল বাশার বাদশার শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল বাশার বাদশা।

আজ শুক্রবার (২০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান।

শুভেচ্ছা বার্তায় আবুল বাশার বাদশা বলেন, “১৯৬৫ সালের ২০ নভেম্বর স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান জন্মগ্রহণ করেন। আজ তাঁর ৬২তম জন্মদিন। রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী দায়িত্ব তথা প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এটিই তাঁর প্রথম জন্মদিন, যা তরুণ সমাজ ও সমগ্র দেশবাসীর জন্য নতুন আশা ও প্রেরণার দিন।”

প্রধানমন্ত্রীর বর্ণাঢ্য শিক্ষাজীবন ও সংগ্রামী রাজনৈতিক পথচলার তথ্য তুলে ধরে যুবদল নেতা আবুল বাশার বাদশা বলেন, “ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সম্পন্ন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে অধ্যয়ন করেন। ১৯৮৮ সালে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তৃণমূল থেকে তাঁর আনুষ্ঠানিক রাজনৈতিক যাত্রা শুরু হয়। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও প্রায় ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে ফেরেন। রাষ্ট্র কাঠামো মেরামতে তাঁর ঘোষিত ‘৩১ দফা’ পরিকল্পনা এবং ‘আমার আগে আমরা, আমাদের আগে দেশ; ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ’—এই কালজয়ী দর্শন কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।”

তিনি আরও বলেন, “গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে এবং বিএনপির নিরঙ্কুশ জয়ের পর ১৭ ফেব্রুয়ারি তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বিগত ৯ মাসে তাঁর সরকার জনকল্যাণে যুগান্তকারী সব পদক্ষেপ বাস্তবায়ন করছে। নিম্ন আয়ের মানুষের জন্য মাসিক ২ হাজার ৫০০ টাকা সহায়তার ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পাশাপাশি প্রায় ১২ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া প্রাথমিক স্বাস্থ্যসেবায় ‘হেলথ কার্ড’, স্নাতক পর্যায় পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা এবং প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের মতো জনবান্ধব উদ্যোগ ইতোমধ্যেই সাধারণ মানুষের মাঝে ব্যাপক আস্থা সৃষ্টি করেছে।”

আবুল বাশার বাদশা তাঁর বার্তায় উল্লেখ করেন, “প্রথাগত ভিআইপি সংস্কৃতি ভেঙে চলাচলের সময় সীমিত গাড়িবহর ব্যবহার, রাস্তা বন্ধ না রাখা এবং সরকারি ব্যয়ে মিতব্যয়িতার মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের সেবক হিসেবে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী জন্মদিনে কেক কাটা, ব্যানার-পোস্টার বা কোনো ধরনের আড়ম্বরপূর্ণ উৎসব পরিহার করে আমরা যুবদলের নেতাকর্মীরা মানবকল্যাণ ও দেশ গড়ার কাজে নিজেদের নিয়োজিত রাখার প্রত্যয় ব্যক্ত করছি।”

বার্তার সমাপনীতে আবুল বাশার বাদশা নারায়ণগঞ্জবাসীসহ সমগ্র দেশবাসীর কাছে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও রাষ্ট্র পরিচালনায় সার্বিক সাফল্য কামনা করে দোয়া প্রার্থনা করেন। একই সঙ্গে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে যুবসমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD