বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
হকার মার্কেটে হকার নেই, সবাই ভাড়াটিয়া: দোকান ভেঙে দেওয়ার ঘোষণা নাসিক প্রশাসক সাখাওয়াতের মহান মে দিবসে শ্রমজীবী মানুষকে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের শুভেচ্ছা মে দিবসে শ্রমজীবী মানুষকে নারায়ণগঞ্জ মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের শুভেচ্ছা বন্দর উপজেলায় বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা প্রশাসক রায়হান কবির মে দিবসে শ্রমজীবী মানুষকে এড. মাহবুবুর রহমান ইসমাইলের শুভেচ্ছা: ‘শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে বন্দরে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন জেলা প্রশাসক রায়হান কবির সিদ্ধিরগঞ্জের দুই হত্যা মামলায় সাবেক মেয়র আইভীর অন্তর্বর্তীকালীন জামিন এমপি ও প্রশাসকের ডাকে স্ব-সম্মানে ফুটপাত ছেড়েছি, কিন্তু পূর্ণবাসনের ব্যবস্থা হয়নি: রনি শহরে আর কোনো প্রতিবন্ধকতা বরদাশত করা হবে না: হকারদের দাবি নাকচ করলেন এডভোকেট টিপু নারায়ণগঞ্জ সদরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ এর বাছাই পর্ব অনুষ্ঠিত, ২ মে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রূপগঞ্জে পিকআপ চালককে কুপিয়ে হত্যা

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০৩২ 🪪

নারায়ণগঞ্জের রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কে একটি পিকআপ ভ্যানের চালককে কুপিয়ে হত্যা করেছে ছিনতাইকারীরা। বুধবার (৩ জুন) রাত ২টার দিকে রূপগঞ্জের কোশাব এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রূপগঞ্জের আউখাব এলাকার এওয়ান পোলার পোশাক কারখানার পিকআপ চালক হিসেবে কর্মরত ছিলেন নিহত আশিকুর রহমান। তিনি গাইবান্ধা জেলার সাঘাটা থানার কাঠুর গ্রামের আব্দুল বারীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার রাতে এশিয়ান হাইওয়ে (ঢাকা-গাজীপুর বাইপাস) সড়কের পুলিশ টহল ডিউটি করছিল। এসময় রাস্তার পাশে একজনের চিৎকারের আওয়াজ শুনে এগিয়ে গিয়ে চালক আশিককে উদ্ধার করে ইউএস বাংলা হাসপাতালে নেওয়া হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পুলিশের ধারনা, পিকআপ ভ্যান ছিনতাইয়ের জন্যই চালককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। কিন্তু পুলিশ দ্রুত এগিয়ে যাওয়ার কারণে পিকআপ ফেলে রেখেই চলে যায় তারা।

রূপগঞ্জ থানার (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102