1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেওভোগ প্রিমিয়ার লিগে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হোসাইন স্মৃতি সংসদ নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব, বন্দর ও সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় আ.লীগ নেতা কালাম গ্রেপ্তার, আদালতে প্রেরণ কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।  ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি’র খবর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষক/কর্মচারী নিয়োগ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর দেশব্যাপী সংবাদাদাতা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন।

রিজেন্টের এমডি মাসুদের ভায়রা রিমান্ডে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২০
  • ২০ বার পড়া হয়েছে

মাদক আইনে করা মামলায় রিজেন্ট গ্রুপের এমডি মাসুদ পারভেজের ভায়রা (স্ত্রীর বোনের স্বামী) গিয়াস উদ্দিন জালালীসহ দুজনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার ঢাকার সিনিয়ার জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট মনিকা খান এ রিমান্ড মঞ্জুর করেন। অপরজন হলেন জালালীর প্রাইভেটকার চালক মাহমুদুল হাসান।

এদিন দুপুরে আদালতে তাদের হাজির করা হয়।

আশুলিয়া থানার ইয়াবা ও ফেন্সিডিল উদ্ধারের মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াস ও তার গাড়ির চালক মাহমুদুল হাসানকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১। পরে রাতে র‌্যাব-১ এর কর্মকর্তা সুবেদার কিরণ চন্দ্র সরকার বাদী মাদক আইনে আশুলিয়া থানায় একটি মামলা করেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় অভিযান চালিয়ে গিয়াসকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে রিজেন্ট গ্রুপের চেয়ারম্যানের সিল ও স্বাক্ষরিত প্রিমিয়ার ব্যাংক, গরিবে নেওয়াজ এভিনিউ শাখার ৪৮টি চেক বইয়ের পাতা ও রিদম ট্রেডিংয়ের নামে ডাচ্-বাংলা ব্যাংক প্রগতি সরণি শাখার একটি চেক বই পাওয়া যায়।

এছাড়া তার ব্যবহৃত প্রাইভেটকারে (ঢাকা মেট্রো-গ ২৯-৫০১৫) তল্লাশি করে ১০ বোতল ফেন্সিডিল ও ২১২০ পিস ইয়াবা পাওয়ায় চালক মাহমুদুল হাসানকে আটক করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার মাসুদকে উত্তরা পশ্চিম থানার প্রতারণার মামলায় দশ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD