বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ৮২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পুলিশ সুপার হাবিবুর রহমান জানেন কি ব‍্যবসায়ী সোহাগের অপহরণকারীরা আবারও তৎপর নারায়ণগঞ্জের মেঘনা নদীতে ডুবে ৩ শিক্ষার্থীর মৃত্যু: শোকাহত পরিবারে পাশে এমপি মান্নান নারায়ণগঞ্জ মহানগর ট্রেড ইউনিয়ন দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত নাগরিক সেবার মান বৃদ্ধি ও পরিকল্পিত নগরায়ণই মূল লক্ষ্য : গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কোনো ষড়যন্ত্র করেই এ দেশের সচেতন জনগণকে আর বিপদে ফেলা যাবে না: মনিরুল ইসলাম সজল  রূপগঞ্জে সাঁওতাল কিশোরী’র মৃত্যুর তথ্য উদঘাটন ও দোষীদের বিচারের দাবিতে মহিলা পরিষদের বিবৃতি ৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গন গতিশীল করতে জেলা প্রশাসকের মাঠ পরিদর্শন ও দিকনির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২৯৮ 🪪

নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও উন্নত ও গতিশীল করার লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যালয় ও মূল খেলার মাঠ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির।

সোমবার (০৯ মার্চ ) সকালে তিনি জেলা ক্রীড়া সংস্থা প্রাঙ্গণে উপস্থিত হয়ে এই পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন।

পরিদর্শনকালে জেলা প্রশাসক ক্রীড়া সংস্থার বর্তমান দাপ্তরিক কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন। এরপর তিনি মূল খেলার মাঠ ঘুরে দেখেন এবং খেলোয়াড়দের জন্য বিদ্যমান অবকাঠামোগত সুবিধাসমূহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এসময় মাঠে সুষ্ঠু ক্রীড়া পরিবেশ বজায় রাখা এবং নিয়মিত খেলাধুলার আয়োজনের বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির জেলার ক্রীড়া কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে একটি সুস্থ সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তাই নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে আরও আধুনিক ও খেলোয়াড়বান্ধব করতে অবকাঠামোগত উন্নয়ন এবং নিয়মিত টুর্নামেন্ট আয়োজনের ওপর জোর দিতে হবে।

জেলা প্রশাসকের এই পরিদর্শন ও সময়োপযোগী দিকনির্দেশনায় নারায়ণগঞ্জের ক্রীড়া সংগঠক ও সাধারণ খেলোয়াড়দের মাঝে নতুন করে উৎসাহের সৃষ্টি হয়েছে। দ্রুতই জেলার ক্রীড়াঙ্গনে আরও ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102