মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

অতিরিক্ত বিদ্যুৎ বিল ও প্রিপেইড মিটার বাতিলের দাবিতে ১৯ সেপ্টেম্বর সারাদেশে মশাল মিছিলের ডাক

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৩৬ 🪪

প্রিপেইড মিটার স্থাপনের কার্যক্রম অবিলম্বে বাতিল, গ্রাহকদের ওপর চাপিয়ে দেওয়া অতিরিক্ত বিদ্যুৎ বিল প্রত্যাহার এবং আগের ডিজিটাল মিটার বহাল রাখার দাবিতে আগামী ১৯ সেপ্টেম্বর সারাদেশে মশাল মিছিলের ডাক দিয়েছে ‘নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরাম’। একই সঙ্গে আন্দোলনকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কালিরবাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক প্রস্তুতি সভায় এ কর্মসূচি ঘোষণা করা হয়। সভায় প্রিপেইড মিটার বাতিলের চলমান আন্দোলনকে আরও বেগবান করতে এবং প্রতিটি ওয়ার্ডে নাগরিক অধিকার ফোরামের শক্তিশালী কমিটি গঠন নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সাধারণ গ্রাহকদের স্বার্থ উপেক্ষা করে চাপিয়ে দেওয়া প্রিপেইড মিটার বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি ও আর্থিক শোষণ বাড়াচ্ছে। ভৌতিক ও অতিরিক্ত বিলের কারণে সাধারণ মানুষ আজ দিশেহারা। তাই অবিলম্বে এই বিতর্কিত মিটার স্থাপন বন্ধ করে পূর্বের ডিজিটাল মিটার বহাল রাখতে হবে। দাবি আদায়ে আগামী ১৯ সেপ্টেম্বর দেশব্যাপী মশাল মিছিল সফল করার জন্য সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মাহবুবুর রহমান ইসমাইল, অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম জাগু, বীর মুক্তিযোদ্ধা রমজানুল রশিদ এবং জেলা দোকান মালিক সমিতির সভাপতি মো. শাহজাহান।

এছাড়া সভায় নারায়ণগঞ্জ নাগরিক অধিকার ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ নগরীর বিভিন্ন এলাকার পঞ্চায়েত কমিটি, মসজিদ পরিচালনা কমিটি ও স্থানীয় দোকান মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত থেকে আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102