মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে জামায়াতে ইসলামী’র গণসংযোগ  নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের দাওয়াতি গণসংযোগ ও লিফলেট বিতরণ প্রেস ক্লাবে নবাগত এসপি: নারায়ণগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা হবে মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে অভিভাবকদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন সোনারগাঁয়ে পুকুর ও নদীতে ২৫০ কেজি মাছের পোনা অবমুক্ত পুলিশি পাহারায় মাসদাইর কবরস্থানে শুভ চন্দ্র দাস ওরফে বিল্লালের দাফন যারা শিল্প-সাহিত্যে জড়িতদেরকে অনুৎসাহিত নয় অনুপ্রেরণা দিতে হবে: অধ্যাপক ড. দিদারুল আলম সিদ্ধিরগঞ্জে জামায়াতের মাসব্যাপী দাওয়াতি  গণসংযোগ উপলক্ষে লিফলেট বিতরণ জয়যাত্রা ফাউন্ডেশন ও বুবলী যুব কল্যাণের যৌথ উদ্যোগে নারায়ণগঞ্জে ছিন্নমূল পথশিশুদের মাঝে বস্ত্র বিতরণ

সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে ডা. মজিবুর রহমানের শুভেচ্ছা ও অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ 🪪

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি ডা. মজিবুর রহমান।

এক অভিনন্দন বার্তায় ডা. মজিবুর রহমান বলেন, “নজরুল ইসলাম আজাদ একজন জনবান্ধব, কর্মঠ ও দূরদর্শী নেতা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হিসেবে তাঁর অন্তর্ভুক্তি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয়। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি এই দায়িত্বে আসায় জাতীয় পর্যায়সহ তৃণমূলের উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে। তাঁর এই প্রাপ্তিতে আড়াইহাজার তথা গোটা নারায়ণগঞ্জবাসী গর্বিত ও আনন্দিত।”

তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, নজরুল ইসলাম আজাদ তাঁর মেধা, নিষ্ঠা ও সততা দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন এবং স্থানীয় সরকার অবকাঠামো ও পল্লী অঞ্চলের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।”

অভিনন্দন বার্তার শেষাংশে ডা. মজিবুর রহমান সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102