সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে দক্ষিণপাড়া আমজাদ মার্কেট ও হাইস্কুল এলাকায় এ গণসংযোগ অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ মহানগর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও কাউন্সিলর প্রার্থী মুহাম্মদ জামাল হোসাইন।
গণসংযোগকালে নেতৃবৃন্দ স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ইসলামের সুমহান আদর্শ, ন্যায়-ইনসাফ ও মানবকল্যাণের বার্তা মানুষের কাছে তুলে ধরেন। একই সঙ্গে এলাকার বিভিন্ন সমস্যা ও নাগরিকদের মতামত শোনেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ পশ্চিম থানা জামায়াতে ইসলামীর আমির মাহবুব আলম, থানা সেক্রেটারি হাবিবুর রহমান, আলমগীর কবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ ও দায়িত্বশীল ব্যক্তিবর্গ।