বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর তাঁতীদলের বিশাল বর্ণাঢ্য মিছিল

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৫ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে এক বিশাল মিছিল নিয়ে রাজপথে শোডাউন করেছে নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদল। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।

সকাল থেকেই মহানগর তাঁতীদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। পরবর্তীতে মহানগর তাঁতীদলের শীর্ষ নেতৃবৃন্দের নেতৃত্বে একটি সুসংগঠিত ও বিশাল মিছিল মহানগর বিএনপির মূল র‍্যালিতে যোগ দেয়।

র‍্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকা। বর্ণিল সাজে সজ্জিত হয়ে নেতাকর্মীরা ‘জিয়া-খালেদা-তারেক রহমান’ স্লোগানে স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। তাঁতীদলের এই স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খল অংশগ্রহণ উপস্থিত সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে।

তাঁতীদলের নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই প্রিয় দলের প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য আনন্দের ও গর্বের। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের যেকোনো আন্দোলনে নারায়ণগঞ্জ মহানগর তাঁতীদল সবসময় রাজপথে সক্রিয় থাকবে।”

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির এই বর্ণাঢ্য কর্মসূচিতে মহানগর তাঁতীদল ছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে পুরো নারায়ণগঞ্জ শহর এক রাজনৈতিক উৎসবের নগরীতে পরিণত হয়।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102