মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আঞ্জুম রিফাত ও হিরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির বিশাল শোডাউন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে চমক দেখালেন সোনারগাঁ বিএনপি কাঁচপুর ব্রিজে এনজিবি আহ্বায়কের ওপর হামলা: ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারের দাবি বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে আলীরটেক ইউনিয়ন বিএনপির শোডাউন হাজিরা খাতায় আগাম সই ও অনুপস্থিতি: প্রতিমন্ত্রীর অভিযানে নারায়ণগঞ্জে ২ এসিল্যান্ডসহ ২০ জনকে শোকজ

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: আঞ্জুম রিফাত ও হিরা সরদারের নেতৃত্বে ১৩নং ওয়ার্ড বিএনপির বিশাল শোডাউন

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ 🪪

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিতে বিশাল মিছিল নিয়ে রাজপথ কাঁপিয়েছে ১৩নং ওয়ার্ড বিএনপি। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই কর্মসূচি পালন করা হয়।

১৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আঞ্জুম আহম্মেদ রিফাত এবং সাধারণ সম্পাদক হিরা সরদার-এর বলিষ্ঠ নেতৃত্বে সকাল থেকেই ওয়ার্ডের বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। পরবর্তীতে একটি বিশাল মিছিল নিয়ে তারা মহানগর বিএনপির মূল র‍্যালিতে যোগদান করেন।

মিছিলটি চলাকালীন নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ। ব্যানার, ফেস্টুন এবং জাতীয় ও দলীয় পতাকায় সজ্জিত হয়ে ১৩নং ওয়ার্ড বিএনপির এই বিশাল বহরটি সাধারণ মানুষের দৃষ্টি আকর্ষণ করে। দলটির শীর্ষ নেতৃবৃন্দের ছবি সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর উল্লাস প্রকাশ করেন।

র‍্যালিতে অংশ নিয়ে নেতৃবৃন্দ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া এই দল আজ গণমানুষের দলে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গড়া যে কোন আন্দোলনে ১৩নং ওয়ার্ড বিএনপি সবসময় রাজপথে আপসহীন ভূমিকা পালন করে আসছে এবং ভবিষ্যতেও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে।”

বর্ণাঢ্য এই র‍্যালিতে ১৩নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। নেতাকর্মীদের এই বিশাল উপস্থিতি প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102