বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু রোগী শনাক্ত হলেই ২০০ গজ এলাকায় মশক নিধন: নাসিক প্রশাসক নির্বাচনের আগেই নারায়ণগঞ্জে বাকি ৩৬ সরকারি অস্ত্র উদ্ধারের আশা ডিসির সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ষষ্ঠ কেন্দ্রীয় সম্মেলন সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে মতবিনিময় সভা মাদক আর বাল্যবিবাহ গোটা সমাজটাকে বসবাসের অযোগ্য করে তুলছে: ইন্সপেক্টর নূরুল ইসলাম হেফাজতের নারায়ণগঞ্জ জেলা কমিটিতে সোনারগাঁয়ের শফিকুল ইসলাম জামী ও ইউসুফ মাহমুদ দুর্গাপূজায় নারায়ণগঞ্জে ৭৫০ পুলিশ, নিরাপত্তায় থাকবে বিশেষ টহল টিম বন্দরে জেলা প্রশাসকের বিভিন্ন দপ্তর পরিদর্শন, জনসেবার মানোন্নয়নে দিকনির্দেশনা ডেঙ্গু প্রতিরোধে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের পরিচ্ছন্নতা ও মশক নিধন কর্মসূচি সোনারগাঁয়ে ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আতাউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন এশিয়ান প্রফেশনাল অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেলেন মীম শরৎ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সোহাগ

সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১২ 🪪

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে পূর্ব বিরোধের জেরে মো. সজীব (৩২) নামের এক যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন— মামলার ১ নম্বর আসামি নূর হোসেন ইকেল (৪০) এবং তার ছেলে ২ নম্বর আসামি মো. আপন (২০)।

গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে আজ ৩১ আগস্ট (সোমবার) সকালে হত্যাকাণ্ডে ব্যবহৃত তিনটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৪ আগস্ট রাত আনুমানিক ১১:৫৫ ঘটিকার সময় সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল ধনকুন্ডা ক্যানেলপাড়া এলাকায় পূর্ব বিরোধের জেরে সজীবের ওপর অতর্কিত হামলা চালায় একদল দুর্বৃত্ত। ধারালো অস্ত্রের আঘাতে সজীব গুরুতর জখম হলে তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট খানপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের মা শিরিনা আক্তার শিরিন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

হত্যাকাণ্ডের পরপরই নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় তদন্তে নামে পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেন। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) জনাব মোঃ হাসিনুজ্জামান ও আইসিটি শাখার সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি)  মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা এসআই মাসুম বিল্লাহর নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল কুমিল্লা ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে। অবশেষে গত ৩০ আগস্ট রাত ৭:৪০ ঘটিকার সময় ফতুল্লা থানার নন্দলালপুর এলাকা থেকে পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন। তাদের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী, আজ সোমবার (৩১ আগস্ট) ভোর সাড়ে ৭টার দিকে সিদ্ধিরগঞ্জের উত্তর মদিনাবাগ খালপাড় এলাকার খালের পানির নিচ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ধারালো ছুরি উদ্ধার করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার এজাহারভুক্ত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102