বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
খানপুর হাসপাতালে ‘আমরা জুলাই যোদ্ধা’র উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও কিট বিতরণ শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকীতে সুবিধাবঞ্চিত মাঝে বস্ত্র বিতরন করলেন -নাসিক প্রশাসক সাখাওয়াত  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর তাঁতীদলের বিশাল বর্ণাঢ্য মিছিল নিবেদিতপ্রাণ কর্মীদের ত্যাগের মূল্যায়ন হবে, বিশৃঙ্খলাকারীদের ছাড় নয়: সিটি প্রশাসক সাখাওয়াত  সিদ্ধিরগঞ্জে সজীব হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেপ্তার ২, হত্যাকাণ্ডে ব্যবহৃত ৩টি ছুরি উদ্ধার মহিলা পরিষদের সাংগঠনিক মাস’২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ ডাকঘরে সামিয়া ইসলামের ‘অজেয়’ সাম্রাজ্য, এখনো রয়েছে বহাল তবিয়তে  বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বর্ণাঢ্য আনন্দ মিছিল

শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৯ 🪪

শিক্ষার্থীদের মাঝে সরকারি দপ্তরের কাজ-কার্যক্রম সম্পর্কে স্বচ্ছ ধারণা দিতে নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উদ্যোগে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

০২-০৯-২৬ইং বুধবার সকালে সদর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে এ সভা হয়। “শিক্ষার্থীদের বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে অবহিতকরণ” শীর্ষক এ উদ্যোগের লক্ষ্য ভবিষ্যৎ নাগরিকদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সম্পর্কে জানানো এবং সেবা গ্রহণে সচেতন করা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন।

সভাপতির বক্তব্যে ইউএনও এস এম ফয়েজ উদ্দিন বলেন, “আমাদের সরকারি অফিসগুলো কী কাজ করে, নাগরিকরা কীভাবে সেবা পাবে, কোথায় অভিযোগ করবে- এসব বিষয় যদি ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা জানে, তাহলে ভবিষ্যতে তারা সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠবে। সরকারি সেবা সম্পর্কে জানা থাকলে দাল ও হয়রানিও কমবে।”

তিনি আরও বলেন, উপজেলা প্রশাসন ভূমি, ত্রাণ, শিক্ষা, আইনশৃঙ্খলা, সমাজসেবা ও উন্নয়ন কার্যক্রমে প্রত্যক্ষভাবে কাজ করছে। শিক্ষার্থীরা যেন কোনো কাগজপত্র বা সেবার জন্য কোথায় যেতে হবে, কী প্রক্রিয়া অনুসরণ করতে হবে তা বুঝতে পারে সেজন্যই এ আয়োজন।

সভায় শিক্ষার্থীরা ইউএনও অফিসের বিভিন্ন শাখার কার্যক্রম, নাগরিক সেবা প্রদান প্রক্রিয়া এবং অভিযোগ ব্যবস্থাপনা সম্পর্কে প্রশ্ন করেন। ইউএনও শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের উত্তর দেন এবং সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে উপস্থিত শিক্ষকরা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মধ্যে রাষ্ট্র ও সরকার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি করবে এবং তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করবে।

উপজেলা প্রশাসন জানায়, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়েও এ ধরনের অবহিতকরণ সভা ও সরকারি দপ্তর পরিদর্শনের আয়োজন করা হবে।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102