মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
৫ মাসেও সংস্কার হয়নি নারায়ণগঞ্জ আদমজী রোডের আইটি স্কুল এলাকার সড়ক, চরম ভোগান্তিতে লাখো মানুষ  কুতুবপুরে ড্রেন ও খাল পরিষ্কারে একদিনেই দৃশ্যমান পরিবর্তন: প্রশংসায় ভাসছেন মাওলানা আবদুল জব্বার ‎ঢাকা–নারায়ণগঞ্জ রুটে ৫ টাকা অযৌক্তিক বাসভাড়া বৃদ্ধি: ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ কলেজ শাখার ক্ষোভ কিল্লারপুলের ব্যবসায়ী অসুস্থ মোস্তাকিম চৌধুরীকে দেখতে গেলেন মহানগরী জামায়াতের নেতৃবৃন্দ নারায়ণগঞ্জের নবাগত পুলিশ সুপারকে চেম্বার অব কমার্সের ফুলেল শুভেচ্ছা নোয়াগাঁওয়ে বিএনপি নেতাদের শেল্টারে জাপার আরমান-জুলহাসের অবৈধ ড্রেজার ব্যবসা ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জে পুনর্নির্মিত হচ্ছে ১১ তলা বিশিষ্ট ‘শহীদ জিয়া হল’: নাসিক প্রশাসক  বিএনপি নেতা হাজী শহিদুল্লাহর সঙ্গে কুতুবপুর মাদরাসা সংরক্ষণ ঐক্য পরিষদের সৌজন্য সাক্ষাৎ ৯৭ নারীকে কম্পিউটার, সেলাই মেশিন ও ফুড কার্ট বিতরণ করালো নাসিক জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

স্টিলার ব্যান্ডের গায়ক লিটন আর নেই

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ১০৪৬ 🪪

অনলাইন ডেস্ক : না ফেরার দেশে চলে গেলেন নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র গায়ক মাসুদুল হক লিটন। বৃহস্পতিবার (০৪ জুন) বিকেল আনুমানি ৪টার দিকে চট্রগ্রামের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৫০- এর বেশি হয়েছিল বলে জানা গেছে।

তার মৃত্যুর বিষয়ে সুরকার-সংগীত পরিচালক জিয়া খান বলেন, ‘খোঁজ নিয়ে জেনেছি- লিটন ভাই স্ট্রোক করেছেন। আগে থেকে হৃদরোগে ভুগছিলেন তিনি। এর বেশি আমি আপাতত বলতে পারছি না।’

২০০১ সালে ‘মন জ্বলে’ শিরোনামের মিক্সড অ্যালবামের ‘তুমি কি আমায় আগের মতো ভালোবাসো’ গানের মাধ্যমে দেশব্যাপী সাড়া ফেলেন লিটন। শফিক তুহিনের কথায় গানটির সুর করেন কিংবদন্তি ব্যান্ড তারকা প্রয়াত আইয়ুর বাচ্চু। গানটি আজও মানুষের মুখে মুখে ফেরে। তার গান মানুষের মুখে থাকলেও গানের ভুবন থেকে দীর্ঘদিন ধরে নিজেকে আড়ালে রেখেছেন জনপ্রিয় এই গায়ক।

নব্বই দশকের জনপ্রিয় ব্যান্ড স্টিলার’র আগে তিনি  রুটস ও রিভার্ব ব্যান্ডের ভোকালিস্ট হিসেবে গান করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই সুগভীর শোক প্রকাশ করছেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102