বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লার কুতুবপুরে সন্ত্রাসী হামলা ও শ্লীলতাহানি: মামলা তুলে নিতে হুমকির অভিযোগে পরিবারের সংবাদ সম্মেলন তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে নারায়ণগঞ্জে মহানগর যুবদলের বিশাল আনন্দ মিছিল ফতুল্লায় সজীব হোসেন ইবুর উদ্যোগে জেলা প্রশাসনের চারাগাছ বিতরণ হোসেনপুর-শম্ভুপুরা-পিরোজপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হলেন সিআইপি বজলুর রহমান নারায়ণগঞ্জে নাসিকের বর্জ্যবাহী ট্রাকের নিচে পিষ্ট হয়ে ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু বাসাবাড়িতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন  নিমকোতে ‘Kids’ Education’ কর্মশালায় সনদপত্র গ্রহণ করছেন সাংবাদিক জহিরুল ইসলাম বিদ্যুৎ আমরা নারায়ণগঞ্জবাসী’ সংগঠন সরকারের সাথে আছে: মাকিদ মোস্তাকিম শিপলু পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি অধ্যাপক ড. নুসরাত ফাতেমা শামীম, অয়ন ও আজমেরী ওসমানের নামসহ দ্রুত চার্জশিটের দাবি রফিউর রাব্বির

মে দিবসে নারায়ণগঞ্জের সকল শ্রমজীবী মানুষকে এফ এম আবু সাঈদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬
  • ১৫৬ 🪪

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলসহ সারাদেশের সকল শ্রমজীবী ও মেহনতি মানুষকে প্রাণঢালা শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ ট্রাষ্ট ওয়ার্কার্স ফেডারেশন-এর সভাপতি এফ এম আবু সাঈদ।

বুধবার (১ মে) সংবাদমাধ্যমে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় তিনি এই সংহতি প্রকাশ করেন। বার্তায় তিনি ১৮৮৬ সালের শিকাগোর হে মার্কেটে আট ঘণ্টা কাজের দাবিসহ শ্রমিকের অধিকার আদায়ে আত্মদানকারী বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শুভেচ্ছা বার্তায় এফ এম আবু সাঈদ বলেন, “শ্রমিকরাই হলো দেশ ও জাতির উন্নয়নের প্রাণভোমরা। তাদের অক্লান্ত পরিশ্রম আর ঘামেই সচল থাকে দেশের অর্থনীতির চাকা। মহান মে দিবস আমাদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সোচ্চার হওয়ার প্রেরণা দেয়। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হতে হবে শ্রমিকের ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করা।”

শ্রমিকদের বর্তমান জীবনমান নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “বর্তমানে দ্রব্যমূল্যের চরম ঊর্ধ্বগতির বাজারে শ্রমজীবী মানুষ সবচেয়ে বেশি কষ্টে দিনাতিপাত করছে। মে দিবসের এই দিনে আমাদের জোরালো দাবি—শ্রমিকদের জন্য সম্মানজনক ন্যূনতম মজুরি নির্ধারণ করতে হবে এবং কর্মক্ষেত্রে শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিক বাঁচলে শিল্প বাঁচবে, আর শিল্প বাঁচলে তবেই দেশ সমৃদ্ধ হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশ ট্রাষ্ট ওয়ার্কার্স ফেডারেশন সবসময় শ্রমিকের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। আমরা চাই একটি বৈষম্যহীন সমাজ, যেখানে শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগেই তার ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। আসুন, মে দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা মালিক-শ্রমিক সুসম্পর্ক বজায় রেখে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করি।”

পরিশেষে এফ এম আবু সাঈদ নারায়ণগঞ্জের সকল কল-কারখানার শ্রমিক ভাই-বোনদের উত্তরোত্তর সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন এবং যেকোনো পরিস্থিতিতে শ্রমিকদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102