বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
চুনকা মিলনায়তনে শুক্রবার রবীন্দ্র-নজরুল জয়ন্তী পালন করবে রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ ছাত্রদল ও যুবদল নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রিয়াদ মোহাম্মদ চৌধুরী হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা অনুষ্ঠিত ট্রাকচাপায় ছাত্রদল ও যুবদল নেতার মর্মান্তিক মৃত্যু: রেজা রিপনের গভীর শোক বিসিবির গুরুত্বপূর্ণ দুই পদে নারায়ণগঞ্জের মাসুদুজ্জামান: আবদুল জব্বারের অভিনন্দন শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকীতে বিএনপি নেতা মোশাররফ হোসেনের উদ্যোগে মিলাদ ও দোয়া  শব্দদূষণ নিয়ন্ত্রণে পুলিশের কঠোর হওয়ার নির্দেশনা: নারায়ণগঞ্জে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত তৃণমূল পর্যায়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে গ্রাম আদালত শক্তিশালী করার আহ্বান জেলা প্রশাসকের কুতুবপুরে শিগগিরই সাঁড়াশি অভিযান, কাউকেই ছাড় দেওয়া হবে না’: পুলিশ সুপার তীব্র গরমে পথচারীদের স্বস্তিতে রেড ক্রিসেন্টের মানবিক উদ্যোগ; ছাতা ও পানি বিতরণ

সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান: ১২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১৩২ 🪪

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে থানা পুলিশের এক বিশেষ অভিযানে ১২০ পিস ইয়াবাসহ মোঃ সাইফুল ইসলাম (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে বৈদ্যবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁও থানা পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর দিক-নির্দেশনায় এবং সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহর প্রত্যক্ষ নেতৃত্বে মাদকের বিরুদ্ধে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আনুমানিক ১১:৩০ মিনিটের সময় এসআই হারুন মিয়ার নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম সোনাময়ী গ্রামের মৃত মোতালেব হোসেনের ছেলে সাইফুলের বাড়িতে অভিযান চালায়। এসময় সাইফুলের দেহ ও বসত বাড়ি তল্লাশি করে তার হেফাজত থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিবুল্লাহ জানান, গ্রেপ্তারকৃত সাইফুল এলাকায় দীর্ঘ দিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, সমাজ থেকে মাদক নির্মূল এবং যেকোনো ধরনের অপরাধ দমনে সোনারগাঁও থানা পুলিশের এই আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102