1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব, বন্দর ও সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় আ.লীগ নেতা কালাম গ্রেপ্তার, আদালতে প্রেরণ কাউন্সিলের মাধ্যমে দল পুনর্গঠন করবে বিএনপি দুর্নীতির নথি সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে দুদকের দল ফেনী শহরের রামপুর পাটোয়ারী বাড়ীতে অজ্ঞাতনামা খুনি কর্তৃক খামারের কর্মচারী সাগর এর নৃশংস খুনের রহস্য উদঘাটন, আসামী গ্রেফতার এবং মোবাইল উদ্ধার।  ৭ সন্তান নিয়ে অনাহারে এক মা, নেই মাথা গোঁজার ঠাঁই বিভিন্ন হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি ও ডায়াগনস্টিক সেন্টারে চাকরি’র খবর কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি – শিক্ষক/কর্মচারী নিয়োগ বহুল প্রচারিত অনলাইন নিউজ পোর্টাল দৈনিক প্রথম সময় এর দেশব্যাপী সংবাদাদাতা নিয়োগ চলছে। আগ্রহী প্রার্থীগণ প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করুন। পুলিশ নিয়োগ ২০২০ এর প্রক্রিয়া শুরু | পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২০ দেখুন

নারায়ণগঞ্জে ২৪০ মণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসবমুখর দুর্গোৎসব, বন্দর ও সিদ্ধিরগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে পুলিশ সুপার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

অত্যন্ত জাঁকজমকপূর্ণ এবং উৎসবমুখর পরিবেশে নারায়ণগঞ্জ জেলার ২৪০টি পূজামণ্ডপে শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এখন পর্যন্ত জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-এর নির্দেশনায় প্রতিটি থানা এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারবৃন্দের নেতৃত্বে ও অফিসার ইনচার্জদের তত্ত্বাবধানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যার ফলে হিন্দু ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষ নির্বিঘ্নে মধ্যরাতেও বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করছেন।

এরই ধারাবাহিকতায় মহানবমীতে পুলিশ সুপার বন্দর থানাধীন ১নং ঢাকেশ্বরী মন্দির এবং সিদ্ধিরগঞ্জ থানাধীন ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকানাই জিউর বিগ্রহ মন্দির পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এ সময় বন্দর থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্য এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সনাতন ধর্মাবলম্বীদের মতে এই উৎসব কেবল একটি পূজা নয়, এটি অশুভের ওপর শুভ শক্তির বিজয়ের প্রতীক। দেবী দুর্গা দুর্গতিনাশিনী, তিনি সকল অমঙ্গল দূর করে মর্ত্যলোকে শান্তি ও কল্যাণ বয়ে আনেন।

তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশে প্রতিটি মানুষ যাতে নির্ভয়ে ও ভক্তিভরে তার ধর্মীয় আচার পালন করতে পারে, সেজন্য নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা সজাগ রয়েছে। ২৪০টি মণ্ডপের প্রতিটিতেই ইউনিফর্ম ও সাদা পোশাকে পুলিশ মোতায়েন রয়েছে। কোনো অপশক্তি যেন এই উৎসবের আনন্দ ম্লান করতে না পারে, সেজন্য আমাদের টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD