ফতুল্লার ভুইঘর পূর্ব পাড়া (সিকদার বাড়ি) এলাকায় মরহুম জনাব আব্দুল আজিজ মুন্সির রুহের মাগফিরাত কামনায় এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) বাদ জুমআ স্থানীয় একটি মসজিদে আয়োজিত এ অনুষ্ঠানে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর ও নাসিক মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার।
অনুষ্ঠানে মরহুমের বর্ণাঢ্য জীবনের নানা স্মৃতিচারণ করা হয়। বক্তারা তাঁর সামাজিক ও মানবিক গুণাবলীর কথা স্মরণ করে মহান আল্লাহর দরবারে তাঁর জান্নাত নসিবের প্রার্থনা করেন।
এ সময় মরহুমের শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ছাড়াও এলাকার বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন। মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।