1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান ফতুল্লায় মরহুম আব্দুল আজিজ মুন্সির স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত, প্রধান অতিথি ছিলেন মাওলানা আবদুল জব্বার ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে এড. আসমা হেলেন বিথীর রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে দেশবাসীকে ১৩ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক হীরা সরদারের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে বিএনপি নেতা আল আরিফের শুভেচ্ছা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফতুল্লা থানা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রানা’র রক্তিম শুভেচ্ছা  ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি নেতা দুলাল গাজীর রক্তিম শুভেচ্ছা বিপ্লব ও সংহতি দিবসে দেশবাসীকে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের রক্তিম শুভেচ্ছা ঐতিহাসিক ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে নারায়ণগঞ্জবাসীকে ডা. মজিবুর রহমানের রক্তিম শুভেচ্ছা

৫ আগস্টের পর দেশে কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই: মো হাফিজুর রহমান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে
৫ আগস্টের পর দেশে সাধারণ মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসে নাই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মোঃ হাফিজুর রহমান।
​শুক্রবার (৬ নভেম্বর) বাদ আসর বন্দর জনতা ক্লাব মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী বন্দর ইউনিয়ন সংগঠনের উদ্যোগে আয়োজিত এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন দেশে শান্তুি ও শৃঙ্খলা পেতে চাইলে আল্লাহর আইন সৎ লোকের শাসন ছাড়া সম্ভব নয়। তাই আগামী স্থানীয় নির্বাচনে সকলে ঐক্যবদ্ধ ভাবে সৎ আল্লাহ ভীরু মানুষদেরকে নির্বাচিত করবেন।
​ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল করিমের সভাপতিত্বে এবং ইউনিয়ন সেক্রেটারি মাহবুবুর রহমানের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী।
​সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কর্মপরিষদ সদস্য সামসুদ্দোহা, মাওঃ রেজাউল করিম, মোঃ ইসরাইল, রেজাউল করিম রাজা, মাওঃ আমিনুল ইসলাম, সাবেক ছাত্রনেতা কাউছার আলম, এডভোকেট তাওফিকুল ইসলাম দিপু, সুমন রানা ও আল-আমিন প্রমুখ।
​কর্মী সম্মেলন থেকে বন্দর ইউনিয়নের আসন্ন স্থানীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।
​মনোনীত প্রার্থীরা হলেন: ইউনিয়ন চেয়ারম্যান: উপজেলা আমীর মাওলানা খোরশেদ আলম ফারুকী ​১নং ওয়ার্ড মেম্বার: আনোয়ার হোসেন ​২নং ওয়ার্ড মেম্বার: আঃ করিম, ​৩নং ওয়ার্ড মেম্বার: আঃ রহমান, ​৪নং ওয়ার্ড মেম্বার: মোঃ সুমন, ​৭নং ওয়ার্ড মেম্বার: আল হেলাল, ​৮নং ওয়ার্ড মেম্বার: আবু তালিব ​৯নং ওয়ার্ড মেম্বার: আব্দুল জব্বার (ওরফে আঃ আজিম)।
​সম্মেলনে বক্তারা আগামী স্থানীয় সরকার নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের বিজয়ী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD