1. admin@dailynarayanganj.com : admin :
  2. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
না’গঞ্জ ক্লাব নির্বাচনে পরিচালক পদে সর্বকনিষ্ঠ প্রার্থী রেজাওয়ানুর রহমান বাঁধনের মনোনয়নপত্র জমা: চাইলেন দোয়া ফতুল্লা বিসিকে ‘ঝুট রাসেল’ ও তার বাহিনীর মহড়ার অভিযোগ, আতঙ্কে ব্যবসায়ীরা আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুলের ক্লাস পার্টি অনুষ্ঠিত প্রয়াত মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক দুলাল হোসেনের গভীর শ্রদ্ধা তারেক রহমানের নেতৃত্বে ধৈর্য ও প্রজ্ঞার সাথে পরিস্থিতি মোকাবিলা করছে সরকার: ডা. মজিবুর রহমান ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে যুবদল নেতা খায়রুল কবির মুন্নার গভীর শ্রদ্ধা মমিনউল্লাহ ডেভিডের ২২তম মৃত্যুবার্ষিকীতে ১৩নং ওয়ার্ড বিএনপি নেতা হীরা সরদারের গভীর শ্রদ্ধা গোদনাইল পদ্মা ডিপোতে বিমানের জ্বালানি পরিবহন নিয়ে সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগ সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের ভালোবাসায় সিক্ত হয়ে নতুন বছরে পদার্পণ করলেন মাসুমুল হক মাসুম ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলায় ‘ফেন্সি আলমগীর’ গ্রেফতার

না’গঞ্জ ক্লাব নির্বাচনে পরিচালক পদে সর্বকনিষ্ঠ প্রার্থী রেজাওয়ানুর রহমান বাঁধনের মনোনয়নপত্র জমা: চাইলেন দোয়া

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
  • ২০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী ও অভিজাত সামাজিক প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের আসন্ন পরিচালনা পর্ষদ নির্বাচন-২০২৬-এ পরিচালক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন তরুণ ব্যবসায়ী এবং এবারের নির্বাচনের সর্বকনিষ্ঠ প্রার্থী রেজাওয়ানুর রহমান বাঁধন।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় ক্লাব প্রাঙ্গণে নির্বাচনে দায়িত্বরত কর্মকর্তাদের কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে গত বুধবার (১৯ নভেম্বর) তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্য ও তাঁর শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র জমা শেষে গণমাধ্যমের সাথে আলাপকালে রেজাওয়ানুর রহমান বাঁধন বলেন, *“ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবের মতো একটি মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ নির্বাচনে সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে অংশ নিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ক্লাবের সম্মানিত জ্যেষ্ঠ সদস্যদের স্নেহ-দিকনির্দেশনা এবং তরুণ সদস্যদের অনুপ্রেরণাই আমাকে এই নির্বাচনে এগিয়ে আসার সাহস জুগিয়েছে।”*

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, *“সদস্যদের ভালোবাসা ও ভোটে নির্বাচিত হতে পারলে প্রবীণদের অভিজ্ঞতা ও তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে ক্লাবকে আরও আধুনিক, প্রাণবন্ত ও সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে কাজ করবো। ক্লাবের ঐতিহ্য সমুন্নত রেখে সদস্যদের সেবার মানোন্নয়ন, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রসার এবং সকলের মধ্যে ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করাই হবে আমার মূল লক্ষ্য। আমি ক্লাবের সকল সম্মানিত সদস্য ও ভোটারের দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন প্রত্যাশা করছি।”*

উল্লেখ্য, ঘোষিত নির্বাচনী প্রক্রিয়া অনুযায়ী ২৩ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক তালিকা প্রকাশ, ২৪ নভেম্বর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে আপিল, ২৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ এবং ২৭ ও ২৮ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময় নির্ধারিত রয়েছে। এরপর ২৯ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এবারের নির্বাচনে সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি এবং ৮ জন পরিচালকসহ মোট ১১টি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে এবং ভোট গণনা শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।

 

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
© All rights reserved
Design BY POPULAR HOST BD