মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হাফপাশ কার্যকর ও অতিরিক্ত বাসভাড়া বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানিয়েছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষ পদার্পণে পেশাগত দক্ষতায় সম্মাননা পেলেন জহিরুল ইসলাম বিদ্যুৎ মর্গ্যান গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি হলেন এমপি কন্যা এড. সামছুন নূর বাঁধন নারায়ণগঞ্জে বাস ভাড়া বৃদ্ধি ও হাফ পাস বন্ধের প্রতিবাদে ছাত্র ফেডারেশনের হুঁশিয়ারি সোনারগাঁয়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ  দৈনিক আজকের নীরবাংলা’র ১৭তম বর্ষে পদার্পণ: সাংগঠনিক দক্ষতায় কামরুল ইসলামকে সম্মাননা বন্দরে জামাতার বিরুদ্ধে স্ত্রীকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ, ইউএনও’র কাছে মায়ের আর্জি দৈনিক আজকের নীরবাংলার ১৭ বছরে পদার্পণ: ট্রাফিক টিআই এম এ করিম’কে বিশেষ সম্মাননা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডডেশনের দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত বাস ভাড়া বৃদ্ধি নগরবাসীর ওপর জুলুম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি ছাত্রনেতা ইউশা ইসলামের

নারায়ণগঞ্জ নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশনের আত্ম-প্রকাশ

অনলাইন ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী, ২০২৩
  • ৭১৩ 🪪

ডেস্ক রিপোর্ট:  আলোর সন্ধানে দুরন্ত যাত্রায় একঝাঁক অভিজ্ঞ সম্পাদক ও প্রকাশকদের নিয়ে নারায়ণগঞ্জ নিউজ পোর্টাল ওনার্স এসোসিয়েশন এর আত্মপ্রকাশ ঘটেছে।

গতকাল ১৮ জানুয়ারি বুধবার নারায়ণগঞ্জ নিউ চাষাঢ়ায় অবস্থিত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় আহব্বায়ক কমিটির ঘোষণার মধ্যে দিয়ে সংগঠনটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করে।
সভায় অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের সম্মতি ক্রমে নারায়ণগঞ্জ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আবদুল্লাহ আল মামুন’কে আহব্বায়ক, নিউজ ফতুল্লা ২৪ ডটকমের সম্পাদক ফরিদ আহমেদ বাধনকে সদস্য সচিব, ও নারায়ণগঞ্জের খবরের প্রকাশক সম্পাদক আঃ রহিম, ডেইলি আলোর তরীর সম্পাদক ও প্রকাশক মিকাইল ইসলাম রাজ, টুডে টাইমস এর সম্পাদক ও প্রকাশক তানজিমুল হাসান মায়া’জকে যুগ্ম আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট আহব্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
এছাড়াও আলোচনা সভায় উপস্থিত ছিলেন দরবার ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক আল আমিন প্রধান, এই বাংলা টিভি’র আলী হোসেন, এই বাংলা টিভি’র সোহেল মাহামুদ, শিক্ষা তথ্য বার্তা সম্পাদক ইউসুফ আলী প্রধান, নিরপেক্ষ বার্তা মো শাহিন আলম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এই আহবায়ক কমিটির মাধ্যমে আগামীতে নারায়ণগঞ্জ জেলার পেশাদার অনলাইন নিউজ পোর্টালের প্রকাশক ও সম্পাদকদের নিয়ে গনতান্ত্রিক প্রক্রিয়ায় গ্রহনযোগ্য একটি সংগঠন করার প্রত্যয় ব্যক্ত করেছেন বক্তারা।

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved Daily Narayanganj
Design by: SHAMIR IT
themesba-lates1749691102